Civic Volunteer | Bratya Basu: প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক-ইংলিশের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা! সব শুনে যা বললেন শিক্ষামন্ত্রী
- Published by:Satabdi Adhikary
Last Updated:
প্রকল্পের নাম অঙ্কুর। সেই প্রকল্প চলাকালীনই স্কুলের পরে বাচ্চাদের অঙ্ক ও ইংরেজির দখল বাড়ানোর জন্য বিশেষ ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গ: এবার থেকে প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি নিয়ে বিশেষ পাঠ দিতে চলেছেন সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের এমনই এক উদ্যোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সংশ্লিষ্ট জেলার পুলিশ একটি বিশেষ প্রকল্প শুরু করেছেন। প্রকল্পের নাম 'অঙ্কুর'। সেই প্রকল্প চলাকালীনই স্কুলের পরে বাচ্চাদের অঙ্ক ও ইংরেজির দখল বাড়ানোর জন্য বিশেষ ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, "স্কুলের পড়া শেষ হওয়ার পরে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির বিশেষ ক্লাস নেওয়া হবে। এর জন্য জেলাজুড়ে প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে। বাচ্চাদের কী ভাবে পড়াতে হবে, সিভিক ভলান্টিয়ারদের সেই প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা।"
জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে 'অঙ্কুর' প্রকল্পের জন্য। প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ১৮ মাসের বকেয়া DA কেন দেবে না কেন্দ্র? বিজেপি কি এবারও যাবে ধর্নামঞ্চে? কটাক্ষ কুণালের
যদিও গোটা বিষয়টি রাজ্য সরকারের শিক্ষা দফতরকে আগে জানানো হয়নি বলেই সূত্রের খবর। 'অঙ্কুর' প্রকল্পের কথা শুনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি।" তিনি জানান, বর্তমানে তাঁদের কাছে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। আলোচনা করে দেখা যাবে এই প্রকল্প চালু করা হবে কি না। তবে এখনই তা চালু হচ্ছে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
advertisement
আরও পড়ুন: অনলাইনে ওষুধ কেনার অভ্যাস! পড়তে পারেন মহাবিপদে, নতুন আইন আনছে কেন্দ্র
বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেওয়ার খবর সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে রাজ্যজুড়ে। এ নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। বলেন, "বাচ্চাদের অঙ্ক, ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ারেরা— এর থেকে লজ্জার কিছু হয় না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 16, 2023 11:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer | Bratya Basu: প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক-ইংলিশের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা! সব শুনে যা বললেন শিক্ষামন্ত্রী











