advertisement

Nausad Siddiqui: নওসাদ সিদ্দিকীর নামে চার্জশিট দিল সিআইডি, বিপাকে আইএসএফ নেতা?

Last Updated:

সিআইডি সূত্রে খবর, নওসাদ-সহ ১৬ জনের নাম চার্জশিটে রয়েছে।

অর্পিতা হাজরা, কলকাতা: আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিআইডি।  কাশিপুরে বোমা মেরে পিটিয়ে হত্যা ঘটনায় রাজ্য পুলিশের সিআইডি নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে  বারুইপুর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সিআইডি সূত্রে খবর, নওসাদ-সহ ১৬ জনের নাম চার্জশিটে রয়েছে।
কাশিপুরে মনোনয়নের দিন বোমা মেরে পিটিয়ে খুনের মামলায়  চার্জাশিট জমা দিল সিআইডির। গত ১৫ জুন খুন হয় রাজু নস্কর। অভিযোগ, রাজুকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। রাজু নস্করের পরিবারের সদস্যরা অভিযোগ করে। অভিযোগের তীর ওঠে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলায় ঘটনায় ষড়যন্তকারী হিসাবে নওসাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ সিআইডির।
advertisement
ওয়াকিবহল মহলের মতে, গোটা বিষয়টি তদন্তের বিষয়। তবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ জন্য নাম দেওয়া হলো কিনা সেটা খতিয়ে দেখতে হবে। ওই দিন নওসাদের কী ভূমিকা ছিল? ষড়যন্ত্রে কীভাবে সামিল তিনি? সেসব বিষয়ে সিআইডি তদন্ত করে চার্জাশিট দিয়েছে। ঘটনাস্থলে থেকে ১৫ জুন অর্থাৎ ঘটনার দিন তিনটি বাঁশএর লাঠি, তিনটি কাঠের লাঠি, কিছু ভাঙা স্টিক, আইএসএফের একটি ফ্ল্যাগ বাজেয়াপ্ত করেছিল জেলা পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nausad Siddiqui: নওসাদ সিদ্দিকীর নামে চার্জশিট দিল সিআইডি, বিপাকে আইএসএফ নেতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement