advertisement

রাজ্যের সব তেল সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডাকল নবান্ন! কালোবাজারি রুখতে কড়া নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Last Updated:

রাজ্যের সব তেল কোম্পানিগুলিকে বৈঠকে ডাকল নবান্ন, তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। বিকেল চারটে থেকে বৈঠক ডাকা হয়েছে সব তেল কোম্পানিগুলিকে নিয়ে। রাজ্যের ভান্ডারে এখনও পর্যন্ত কত তেল মজুত রয়েছে, এলপিজির কি অবস্থা বর্তমানে তা নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।

রান্নার গ্যাস নিয়ে ফের বৈঠক নবান্নের
রান্নার গ্যাস নিয়ে ফের বৈঠক নবান্নের
কলকাতা: রাজ্যের সব তেল কোম্পানিগুলিকে বৈঠকে ডাকল নবান্ন, তড়িঘড়ি বৈঠক ডাকলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। বিকেল চারটে থেকে বৈঠক ডাকা হয়েছে সব তেল কোম্পানিগুলিকে নিয়ে। রাজ্যের ভান্ডারে এখনও পর্যন্ত কত তেল মজুত রয়েছে, এলপিজির কি অবস্থা বর্তমানে তা নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
সঙ্কটের সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন দুপুর ৩টে থেকে জরুরি বৈঠক ডাকেন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও ডিজিদের নিয়ে।
advertisement
advertisement
স্বরাষ্ট্র সচিব বলেন, “এলপিজির সঙ্কটের দরুন যাতে কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেটা নজরে রাখতে হবে। বিভিন্ন রাজ্যের ১০ থেকে ১২ দিনের এলপিজি মজুত রয়েছে। তবু আপনারা বিষয়টি পর্যালোচনা করবেন”।
কলকাতা, দুর্গাপুর, মালদহ-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ থেকে হোটেল সব জায়গায় গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাসের দাম বাড়লেও গ্যাসের জোগান না থাকায় বিপুল সমস্যায় রেস্তরাঁ মালিকরা।
advertisement
দাম বাড়ল অটো-সহ পরিবহণের জন্য ব্যবহৃত LPG-র, লিটারে ৫ টাকা করে বাড়ল অটো LPG। ৫৭.৬৮ টাকা থেকে ৬২.৬৮ টাকা নতুন দাম। বাড়তি দাম দিয়েও একাধিক পাম্পে LPG অমিল, ফলে অটোচালকরাও বিপুল সমস্যায় পড়েছেন। শুধু স্বাভাবিক ভাবে পাওয়া যাচ্ছে এখনও গৃহস্থালির গ্যাসই, এই সমস্যা মেটাতেই বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
advertisement
এ রাজ্যে উত্তরবঙ্গে ইতিমধ্যেই রান্নার গ্যাস নিয়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, দক্ষিণবঙ্গেও পরিস্থিতি ভাল নয়। রাজ্যের সামগ্রিক চিত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে তুলে ধরা হবে বলেই সূত্রের খবর। এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কী কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে বেশ কিছু নির্দেশ এই বৈঠকে দেওয়া হতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যের সব তেল সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডাকল নবান্ন! কালোবাজারি রুখতে কড়া নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
Next Article
advertisement
Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
  • বুধবার থেকেই দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ ওষুধের

  • তালিকায় আছে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ

  • পাইকারি মূল্য সূচক বৃদ্ধিতে দাম বাড়ছে ওষুধের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement