advertisement

১০০% ওয়েবকাস্টিং, নজরে যুব ভোটার! সফরের শেষ দিনে আরও কী কী জানালেন জ্ঞানেশ কুমার?

Last Updated:

কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে৷ পাশাপাশি, ভোটারদের পরিষেবা ও ভোটার টার্নআউট ডেটা আপলোড করার জন্য ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে বলেও জানালেন তিনি৷

১০০% ওয়েবকাস্টিং, নজরে যুব ভোটার! সফরের শেষ দিনে আরও কী কী জানালেন জ্ঞানেশ কুমার?
১০০% ওয়েবকাস্টিং, নজরে যুব ভোটার! সফরের শেষ দিনে আরও কী কী জানালেন জ্ঞানেশ কুমার?
কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তিন দিনের সফর শেষ হচ্ছে আজ, মঙ্গলবার৷ এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিলেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, ভোটারদের পরিষেবা ও ভোটার টার্নআউট ডেটা আপলোড করার জন্য ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে৷
জ্ঞানেশ কুমার জানালেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার শুভেচ্ছা। সামনে বিধানসভা নির্বাচনের জন্য ২ দিন আমি পশ্চিমবঙ্গে আছি। আপনাদের বুথ লেভেল অফিসারদের সঙ্গে কথা বলেছি। আপনারা সবাই জানেন ভোটিং পার্সেন্টেজ বেশি ওয়েস্ট বেঙ্গলে। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি উনিও কম্পোজড করেছেন “বন্দে-মা-তারম”। হিংসা মুক্ত ভোট গ্রহণে বদ্ধ পরিকর কমিশন। গণতন্ত্রের উৎসবে আপনারাও সামিল হন। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা অনেক বেশি। কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়, কোনও অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে, এটাই ছিল এসআইআরের একমাত্র উদ্দেশ্য।’’
advertisement
advertisement
ভোটার তালিকার বর্তমান চিত্রটা (Final Electoral Roll 2026) ঠিক কীরকম?
মোট ভোটার: রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন।
লিঙ্গভিত্তিক বিভাজন: এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৭২ জন এবং মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার ৫৮৫ জন।
advertisement
তৃতীয় লিঙ্গ: তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,১৫২ জন
যুব ভোটারদের ওপর বিশেষ জোর:
১৮-১৯ বছর বয়সী: নতুন প্রজন্মের ভোটার (ফার্স্ট টাইম ভোটার) প্রায় ৫.২৩ লক্ষ।
২০-২৯ বছর বয়সী: এই বয়সের ভোটারের সংখ্যা প্রায় ১.৩১ কোটি। কলেজগুলোতে বিশেষ প্রচারের জন্য ২৯৪ জন ডেডিকেটেড AERO নিয়োগ করা হয়েছে।
advertisement
বিশেষ শ্রেণির ভোটারদের জন্য কী কী সুবিধা?
প্রবীণ ভোটার: রাজ্যে ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৩.৭৯ লক্ষ এবং ৪.১৬ লক্ষ পিডব্লিউডি (PwD) ভোটার রয়েছেন।
বাড়িতে বসে ভোট: প্রবীণ ও দিব্যাঙ্গদের জন্য ঐচ্ছিক ‘হোম ভোটিং’ বা পোস্টাল ব্যালটের সুবিধা থাকবে।
সহজ ব্যবস্থা: প্রতিটি বুথে র‍্যাম্প, হুইলচেয়ার, ভলান্টিয়ার এবং গ্রাউন্ড ফ্লোরে পোলিং স্টেশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
advertisement
পোলিং স্টেশনের পরিকাঠামো কেমন থাকবে?
রাজ্যে মোট পোলিং স্টেশন ৮০,৭১৯টি। যার মধ্যে ৬১,০১১টি গ্রামীণ এলাকায় এবং ১৯,৭০৮টি শহরাঞ্চলে।
১০০% ওয়েবকাস্টিং: স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।
মহিলা পরিচালিত বুথ: ১০,৩৬১টি বুথ সম্পূর্ণভাবে মহিলারা পরিচালনা করবেন। এ ছাড়াও ৭৪টি বুথ দিব্যাঙ্গদের দ্বারা পরিচালিত হবে।
স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি
ECINET অ্যাপ: ভোটারদের পরিষেবা ও ভোটার টার্নআউট ডেটা আপলোড করার জন্য ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম।
advertisement
AMF (Assured Minimum Facilities): প্রতিটি বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো, শেড এবং হেল্প ডেস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
VVPAT স্লিপ গণনা: ফর্ম ১৭সি-এর সঙ্গে ইভিএম-এর তথ্যে অমিল থাকলে ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামূলক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১০০% ওয়েবকাস্টিং, নজরে যুব ভোটার! সফরের শেষ দিনে আরও কী কী জানালেন জ্ঞানেশ কুমার?
Next Article
advertisement
Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
  • বুধবার থেকেই দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ ওষুধের

  • তালিকায় আছে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ

  • পাইকারি মূল্য সূচক বৃদ্ধিতে দাম বাড়ছে ওষুধের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement