advertisement

পুজোয় দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়়াল চারুচন্দ্র কলেজ

Last Updated:

এবার শহরের দুঃস্থদের পাশে দাঁড়াল চারুচন্দ্র কলেজও ৷

#কলকাতা: পুজো মানেই আনন্দ, খাওয়া দাওয়া, নতুন জামাকাপড় আরও কত কী ৷ অন্য সব কিছু ভুলেই পুজোর পাঁচ দিন আনন্দে মেতে ওঠেন আট থেকে আশি প্রত্যেকেই ৷ আজ, সোমবার মহালয়া, দেবীপক্ষের সূচনা ৷
ঠাকুর দেখার জন্য এখন আর কেউ ষষ্ঠী পর্যন্ত অপেক্ষা করেন না ৷ তৃতীয়া-চতুর্থীতেই শহরের পুজো প্যান্ডেলগুলিতে উপচে পড়ে ভিড় ৷ মেক-আপ , ফ্যাশন সব ক্ষেত্রেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার পালা ৷ কিন্তু এমন অনেকেই রয়েছেন, যারা এই আনন্দ করার বিলাসিতা দেখাতে পারেন না ৷বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিই তাদের দিকে সাহায্যের হাত বাড়ান ৷ কিন্তু সেই সাহায্য হয়তো সবার কাছে পৌঁছয় না ৷
advertisement
এবার শহরের দুঃস্থদের পাশে দাঁড়াল চারুচন্দ্র কলেজও ৷ কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে প্রায় ৩০০ জনের হাতে এদিন তুলে দেওয়া হল জামাকাপড়, ছাতা, চটি ইত্যাদি নানা জিনিস ৷ এই কাজের জন্য আজ, মহালয়ার শুভ দিনকেই বেছে নেওয়া হয়েছিল কলেজের পক্ষ থেকে ৷
advertisement
চারুচন্দ্র কলেজের NSS ইউনিউটের ভারপ্রাপ্ত অধ্যাপিকা  নূপুর রায়ের নেতৃত্বে ২৫ জন স্বেচ্ছাসেবক এদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দুঃস্থদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেন ৷
advertisement
21908431_1855821514432188_39058125_o
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়়াল চারুচন্দ্র কলেজ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement