নারদকাণ্ডে হাসপাতালে গিয়ে ইকবালকে নোটিস দিল সিবিআই
Last Updated:
নারদকাণ্ডে হাসপাতালে গিয়ে ইকবালকে নোটিস দিল সিবিআই
#কলকাতা: নারদ কাণ্ডে হাসপাতালে গিয়েই ইকবাল আহমেদকে হাজিরার নোটিস দিল সিবিআই। এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নিজাম প্যালেসে ওই তৃণমূল কংগ্রেস বিধায়ককে তলব করা হয়েছে। এই নিয়ে চতুর্থবার নোটিস ইকবালকে।
গত ১৫ জুন সিবিআইয়ের কাছে হাজিরা দেন ইকবাল। তারপর থেকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি। মঙ্গলবার সিবিআইয়ের একটি প্রতিনিধি দল ওই হাসপাতালে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেয়। নারদ তদন্ত চালিয়ে যেতে সবুজ সঙ্কেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের মামলার ভিত্তিতে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, নারদকাণ্ডে সিবিআই তদন্ত চলবে।
Location :
First Published :
Jun 20, 2017 4:43 PM IST








