advertisement

‘এ সব আমরা হতে দেব না’, গুজরাতে হওয়া নাগরিকত্বের ঘোষণা নিয়ে বিস্ফোরক মমতা

Last Updated:

আগেই গুজরাতে নাগরিকত্ব বিষয়ে বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷

#কলকাতা: চেন্নাই যাওয়ার আগে বিমাবন্দরের বাইরে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বিমাববন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘এ সব নির্বাচনের কথা মাথায় রেখে করা হয়েছে। এ সব আমরা হতে দেব না৷’’ অর্থাৎ, তিনি আবারও স্পষ্ট করে বলে দিলেন, সিএএ হোক সেটা তিনি চাইছেন না৷
আগেই গুজরাতে নাগরিকত্ব বিষয়ে বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, গুজরাতের দু’টি জেলা আনন্দ এবং মেহসনিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অমুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন- শুধু বাংলাদেশকে হারানো নয়, সেমি ফাইনালে উঠতে হলে এই ৫টি বিষয় করতেই হবে ভারতকে
সেই নিয়েই বিতর্ক তৈরি হয়৷ বিরোধীরা বলেন, মোরবিতে ঘটে যাওয়া দুর্ঘটনার পরেই এই ঘোষণার করা হয় ইচ্ছা করে এই সময়ে এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ আর আরও অভিযোগ ওঠে, গুজরাতের ভোটের মুখে এই ঘোষণা করা হয়েছে৷ যদিও সে কথা স্বীকার করতে চায়নি বিজেপি৷
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা যে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টানরা গুজরাতের আনন্দ এবং মেহসনি জেলায় বসবাস করছেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷
Somraj Banerjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘এ সব আমরা হতে দেব না’, গুজরাতে হওয়া নাগরিকত্বের ঘোষণা নিয়ে বিস্ফোরক মমতা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement