advertisement

Buddhadeb Bhattacharjee eye donation: বুদ্ধদেবের কর্নিয়া দৃষ্টি ফেরাল দু জনের! সচেতন ভাবেই ছানি অপারেশন করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Last Updated:

চোখের সমস্যা থাকলেও বুদ্ধদেবের কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ছানি অপারেশন না করানোয় তাঁর কর্নিয়ার গুণগত মানও ভাল ছিল৷

দৃষ্টিশক্তি কমলেও চোখের অস্ত্রোপচার করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
দৃষ্টিশক্তি কমলেও চোখের অস্ত্রোপচার করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা: প্রয়াণের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ তার আগেই বুদ্ধদেব ভট্টাচার্যের দান করা কর্নিয়া দৃষ্টি ফেরালো দু জনের৷ বৃহস্পতিবার সকালে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ অনেক দিন আগেই নিজের চোখ এবং দেহ দান করে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মৃত্যুর পর পরই তাঁর চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়৷
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্নিয়া কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমলজিতে বা আরআইও- তে কর্নিয়া জনিত অন্ধত্বে ভোগা দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়৷ কর্নিয়া গ্রহিতা দু জনেই সুস্থ রয়েছেন বলে খবর৷
advertisement
মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এমন কি, বই পড়তে পছন্দ করলেও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ায় তাঁকে সংবাদপত্র অথবা বই পড়েই শোনাতে হত৷ প্রত্যেকদিনের সংবাদপত্র তাঁকে পাঠ করে শোনাতেন স্ত্রী মীরা ভট্টাচার্য৷
advertisement
চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন, চোখের সমস্যা থাকলেও বুদ্ধদেবের কর্নিয়ায় কোনও সমস্যা ছিল না৷ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ছানি অপারেশন না করানোয় তাঁর কর্নিয়ার গুণগত মানও ভাল ছিল৷ কিন্তু দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও কেন ছানি অপারেশন করাননি বুদ্ধদেব? চিকিৎসকর মহলের একাংশের ধারণা, অস্ত্রোপচার করালে কর্নিয়ার গুণগত মান কমে যায়, তা সম্ভবত জানতেন বুদ্ধদেব৷ সেক্ষেত্রে চক্ষুদান করা থাকলেও মৃত্যুর পর তাঁর কর্নিয়া কারও চোখে প্রতিস্থাপন করা যাবে কি না, তা নিয়ে সংশয় ছিল৷ ফলে চক্ষুদানের ক্ষেত্রেই সমস্যা হত৷ এখানেই চিকিৎসক মহলের একাংশের ধারণা, সম্ভবত এই কারণেই সচেতন ভাবে ছানি অপারেশন করাননি বুদ্ধদেব৷
advertisement
চোখের পাশাপাশি চিকিৎসায় গবেষণার স্বার্থে নিজের দেহও দান করে গিয়েছেন বুদ্ধদেব৷ আগামিকাল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ দান করা হবে বলেই খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee eye donation: বুদ্ধদেবের কর্নিয়া দৃষ্টি ফেরাল দু জনের! সচেতন ভাবেই ছানি অপারেশন করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement