Arjun Singh: রবিবারই কি ফুলবদলের দিন? গুঞ্জনে ঘি স্বয়ং অর্জুন সিংয়ের! তুমুল আলোড়ন বঙ্গ রাজনীতিতে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Arjun Singh: শেষ পর্যন্ত অর্জুন সিংকে নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। আর সেই রহস্য চূড়ায় নিয়ে গিয়েছেন খোদ অর্জুনই। বিজেপি সাংসদের ফের টুইটে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
#কলকাতা: আজই কি ফুলবদল করবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং? তাঁর মন ভেজাতে চেষ্টার কোনও কসুর করেননি বিজেপি নেতৃত্ব। এমনকী তাঁর সঙ্গে বারবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় নেতারাও। কিন্তু শেষ পর্যন্ত অর্জুন সিংকে নিয়ে রহস্য ক্রমেই বাড়ছে। আর সেই রহস্য চূড়ায় নিয়ে গিয়েছেন খোদ অর্জুনই। বিজেপি সাংসদের ফের টুইটে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
হিন্দিতে ট্যুইট করে অর্জুন সিং লিখেছেন, ''শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। সেখানে নৌকা নিয়ে যাই চলো যেখানে তুফান এসেছে।'' রাজনৈতিক মহল বলছে, এই একটি ট্যুইটেই অর্জুন সিং বুঝিয়ে দিয়েছেন, দলবদল আসন্ন। এমনকী কানাঘুঁষো শুরু হয়ে গিয়েছে, রবিবারই ফের পুরনো দলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিজেপি সাংসদ। এমনকী উত্তর ২৪ পরগনা জুড়ে আলোচনা, অর্জুন সিংয়ের দলবদল কি এখন সময়ের অপেক্ষা? ঠিক কবে তিনি তৃণমূল যাচ্ছেন, তা এ নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতেই উঠে আসছে রবিবারের সম্ভাবনা।
advertisement
advertisement
বিজেপি সাংসদ ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজনীতির কোনও ফাইনাল হয় না। রাজনীতির কোনও শুরু হয় না। রাজনীতি চলতেই থাকে। সেই চলমান প্রবাহে অর্জুন সিং যে এবার পুরনো দলের সওয়ারি হবেন, তা নিয়ে নিশ্চিত অনেকেই। তৃণমূলে ফেরা নিয়ে যে জল্পনা তাঁকে ঘিরে চলছে, তা সম্পূর্ণ উড়িয়ে দেননি অর্জুন নিজেও। জোর গলায় বলেছেন, 'যদি সত্যিই দল বদল করি, তাহলে তো সকলে জানতেই পারবেন!'
advertisement
অনেকেই বলছেন, হয়ত রবিবারেই ঘরের ছেলে ঘরে ফিরবেন! গত কয়েক দিন ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ফের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। শনিবার থেকে সেই জল্পনা সত্যি বলেই মানতে শুরু করেছে রাজনৈতিক মহল।
Location :
First Published :
May 22, 2022 10:58 AM IST








