advertisement

West Bengal Municipal Election 2022: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, সোমবার ১২ ঘণ্টার ধর্মঘট ভারতীয় জনতা পার্টির, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের তরফে

Last Updated:

West Bengal Municipal Election 2022: সোমবার ১২ ঘণ্টার বনধ্ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬ টা পর্যন্ত ধর্মঘট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP Bengal)।

থেমে গেল গেরুয়া ঝড়৷
থেমে গেল গেরুয়া ঝড়৷
#কলকাতা: পুরভোটে  (West Bengal Municipal Election 2022) সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বনধ্ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬ টা পর্যন্ত ধর্মঘট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP Bengal)। "যাদের ক্ষমতা নেই তারা বনধ ডাকছে। আসলে আবার চক্রান্ত করতে এটা ডাকলেন৷ বনধ ডেকে ষড়যন্ত্র করছেন। ঠান্ডা ঘরে বসে বনধ ডেকেছেন বাংলাকে কলুষিত করতে।" বনধ্ ঘোষণার পরেই কড়া প্রতিক্রিয়া তৃণমূলের মহাসচিব  পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee)।
একের পর এক পুরসভা এলাকায় নির্বাচন চলাকালীন ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী বা কর্মী সমর্থকদের বিরুদ্ধে (West Bengal Municipal Elections)৷ ফলে পুরভোটে ইভিএম ভাঙাই বিজেপি-র নতুন কৌশল কি না, সেই প্রশ্ন উঠছে৷ ইভিএম ভাঙার অভিযোগে ইতিমধ্যেই বারাসত এবং বসিরহাটে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বিজেপির দাবি ছিল ভোটে নিয়ম মানা হচ্ছে না। জেলায় জেলায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।
advertisement
advertisement
এর পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। রাজনৈতিক নেতারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে, অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (TMC Spokesperson Kunal Ghosh)। "পুরভোট চলছে বিভিন্ন প্রান্তে। নির্দিষ্টভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটই হয়েছে। হার নিশ্চিত জেনে ইভিএম ভেঙেছে বিজেপি। প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে  বিজেপির দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের বিরুদ্ধে।" জানিয়েছেন কুণাল (TMC Spokesperson Kunal Ghosh) ।
advertisement
ধর্মঘট ঘোষণার পর পার্থ চট্টোপাধ্য়ায়জানিয়েছেন,  "এত প্ররোচনা থাকা সত্ত্বেও উৎসাহ, উদ্দীপনার সঙ্গে ৭৯% বেশি ভোট দান হয়েছে। বিরোধী নেতারা ১০৮ পুরসভায় পরিকল্পনা মাফিক এই সব করেছেন।মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন। দু'একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যার দায় নিতে হবে বিজেপিকে। যাদের ক্ষমতা নেই তারা বনধ্ ডাকছে। আসলে এটাও চক্রান্ত। ঠান্ডা ঘরে বসে বনধ্ ডেকে বাংলাকে কলুষিত করা হচ্ছে।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Election 2022: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, সোমবার ১২ ঘণ্টার ধর্মঘট ভারতীয় জনতা পার্টির, কড়া প্রতিক্রিয়া তৃণমূলের তরফে
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement