advertisement

India Bound Cargo Ship Attacked: হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজে ভয়াবহ হামলা, উদ্ধার ২০ জন নাবিক! এখনও নিখোঁজ ৩

Last Updated:

থাইল্যান্ডের মালবাহী এই জাহাজটির উপরে কারা হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়৷ জাহাজটি ভারতের গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছিল৷

হরমুজ প্রণালীতে  থাইল্যান্ডের জাহাজের উপরে হামলা৷ ছবি- এক্স
হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের জাহাজের উপরে হামলা৷ ছবি- এক্স
হরমুজ প্রণালীর কাছে ভারত গামী একটি মালবাহী জাহাজে হামলা৷ থাইল্যান্ডের ওই জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সেটির উপরে হামলা হয় বলে জানিয়েছে রয়্যাল থাই নেভি৷ জাহাজে থাকা কুড়ি জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তিন জন এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে৷
আক্রান্ত ওই কার্গো জাহাজটির নাম মায়ুরি নারি৷ থাইল্যান্ডের প্রেসিয়াস শিপিং পিসিএল নামে একটি সংস্থার মালিকানাধীন জাহাজ ছিল সেটি৷ সংযুক্ত আরব আমিরশাহির খালিফা বন্দর থেকে জাহাজটি গুজরাতের কান্ডলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল৷ কিন্তু হরমুজ প্রণালী পার করার সময়ই সেটির উপরে হামলা হয় বলে খবর৷
থাইল্যান্ডের নৌসেনা যে ছবি প্রকাশ করেছে তাতে জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গিয়েছে৷ জাহাজের নীচের অংশে আগুনের শিখাও দেখা যায়৷ জাহাজটির চারপাশে লাইফ বোট ভাসতেও দেখা গিয়েছে৷়
advertisement
advertisement
থাই সেনা জানিয়েছে, হামলার বিস্তারিত তথ্য এখনও জানা সম্ভব হয়নি৷ কেন জাহাজটির উপরে হামলা হল তাও তদন্ত করে দেখা হচ্ছে৷ এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি৷
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওমানের নৌসেনা জাহাজের কুড়ি জন নাবিককে উদ্ধার করে৷ বাকিদের খোঁজেও তল্লাশি চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Bound Cargo Ship Attacked: হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজে ভয়াবহ হামলা, উদ্ধার ২০ জন নাবিক! এখনও নিখোঁজ ৩
Next Article
advertisement
Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
  • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

  • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

  • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement