advertisement

Biman Basu: সেই ১৯৭১ সাল থেকে শুরু...কিন্তু বুধবার আর পারলেন না! চিকিৎসকের পরামর্শে ছাড়লেন অবস্থান মঞ্চ

Last Updated:

বুধবার রাত থেকে সিইও-র দফতরের বাইরে অবস্থান বিক্ষোভ করছিলেন বাম নেতাকর্মীরা৷ কিন্তু, সেখানে সারা রাত অবস্থান মঞ্চে থাকেননি বিমান বসু৷

বিমান বসু৷
বিমান বসু৷
কলকাতা: একসময় সিপিএমের অন্দরে তাঁকে বলা হত ‘হন্টনের হেডমাস্টার’৷ কিন্তু, বয়সের অঙ্ক তো আর থেমে থাকেনি৷ শরীর এগিয়েছে প্রকৃতির নিয়ম মেনে, কিন্তু, উদ্যমে ভাটা পড়েনি৷ তাই বিমান বসুর আক্ষেপ, ‘এই প্রথম আমি থাকতে পারলাম না।’
এসআইআর প্রক্রিয়া শেষে দ্রুত চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে অবস্থান করছিল রাজ্যের বাম নেতাকর্মীরা৷ অবস্থান উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ বুধ এবং বৃহস্পতি, দুইদিনই অবস্থানে ছিলেন প্রবীণ বাম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ কিন্তু, রাতভর মীনাক্ষীদের অবস্থান বিক্ষোভ চললেও সেখানে থাকতে পারেনি বিমান বসু৷ দীর্ঘ ৫৫ বছর পর ঘটল এমন ঘটনা৷
advertisement
advertisement
বুধবারই টি বোর্ডের সামনে থেকে বামেদের একটি মিছিল শুরু হয়েছিল। সেই মিছিলে অংশ নিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং নেতা সুজন চক্রবর্তী। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। মিছিল সিইও দফতরের সামনে পৌঁছলে মনোজ আগরওয়ালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল বাম নেতৃত্বের। কিন্তু তিনি দেখা না করায় অধস্তন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেই আন্দোলনে বসার সিদ্ধান্ত নেয় বাম শিবির।
advertisement
বুধবার থেকে শুরু হওয়া সেই অবস্থান বিক্ষোভ বৃহস্পতিবারও অব্যাহত ছিল। সারারাত সিইও-র দফতরের সামনে অবস্থান করছিলেন বাম নেতাকর্মীরা৷ কিন্তু, চিকিৎসকের পরামর্শ মেনে সেই অবস্থান স্থলে থাকতে পারেননি বিমান৷
বৃহস্পতিবার অবশেষে বাম প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল৷ বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্টের নেতারা চার দফা দাবি সংবলিত স্মারকলিপি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফরে জমা দেন।
advertisement
জানা গিয়েছে, এই স্মারকলিপিতে ‘বিচারাধীন’ বলে চিহ্নিত ৬০ লক্ষ ভোটারের চূড়ান্ত স্টেটাস নির্বাচনের দিন ঘোষণার আগে কমিশনকে জানাতে হবে বলে দাবি করা হয়েছে। সিইও–কে স্মারকলিপি দিয়ে বিমান বলেন, ‘এই ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার খর্ব করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভোট কী ভাবে হবে? এই সমস্যার নিরসন না করে ভোট হতে পারে না। এক জন ভোটারকে বাদ দিয়ে ভোট আমরা সমর্থন করব না।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biman Basu: সেই ১৯৭১ সাল থেকে শুরু...কিন্তু বুধবার আর পারলেন না! চিকিৎসকের পরামর্শে ছাড়লেন অবস্থান মঞ্চ
Next Article
advertisement
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ
  • দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ছেলে ইউভান

  • শুক্রবার দেশে ফিরছেন তাঁরা

  • শুভশ্রী ও ইউভানকে আনতে এয়ারপোর্টে যাবেন স্বামী রাজ চক্রবর্তী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement