নাক, জিভ কাটা, শরীরে যৌন নির্যাতনের আঘাত! বৃদ্ধা মাকে যে অবস্থায় উদ্ধার করলেন ছেলে...মর্মান্তিক!
- Published by:Tias Banerjee
Last Updated:
মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ৭০ বছরের বৃদ্ধার নৃশংস হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে! পুলিশ ও চিকিৎসকরা তদন্ত করছেন। বৃদ্ধার ছেলের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
সারা শরীরে আঘাত! বিকৃত যৌন নির্যাতনের চিহ্ন। মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। বুধবার গমক্ষেতের মধ্যে পড়ে থাকা ওই ৭০ বছরের বৃদ্ধার নাক ও জিভ কাটা অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটিকে ঘিরে ভয় ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্ষেতের মধ্যে একটি খাটের পাশে যন্ত্রণায় কাতর অবস্থায় ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর নাক ও জিভ কাটা ছিল এবং শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। এই নৃশংস হামলার ঘটনায় বৃদ্ধাকে আগে যৌন নির্যাতন করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত এবং মেডিক্যাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাবে না।
advertisement

advertisement
মধ্যপ্রদেশে নৃশংসতা, গমক্ষেতে নাক-জিভ কাটা অবস্থায় উদ্ধার ৭০ বছরের বৃদ্ধা, হাসপাতালে মৃত্যু
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজগড়ের এসডিওপি ধর্মবীর নগর ও টিআই সঙ্গীতা শর্মা-সহ পুলিশ আধিকারিকেরা। পরে খিলচিপুর হাসপাতালেই দুই চিকিৎসক ময়নাতদন্ত করেন।
advertisement
মৃত বৃদ্ধার ছেলের দাবি, প্রায় তিন দশক ধরে তাঁদের পরিবার গ্রামের বাইরে প্রায় এক কিলোমিটার দূরে কৃষিজমির ওপর একটি কুঁড়েঘরে থাকত। দু’বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়েছে। বৃদ্ধা মায়ের সঙ্গে তাঁর এক ভাই ও ভাইয়ের স্ত্রী ওই ঘরেই থাকতেন। প্রায় দশ দিন আগে ভাইয়ের স্ত্রী কাজের সূত্রে বাবা-মায়ের সঙ্গে রাজস্থানে চলে যান। মঙ্গলবার রাতে তাঁর ভাই সেচ দেওয়ার জন্য পাশের ক্ষেতে যান এবং বৃদ্ধা মা একাই ঘরে ছিলেন। গভীর রাতে ফিরে এসে তিনি ঘুমিয়ে পড়েন।
advertisement
পরদিন সকালে ঘুম থেকে উঠে মাকে ঘরে না দেখে প্রথমে মনে করা হয় তিনি হয়তো গ্রামের দোকানে গিয়েছেন। কিন্তু গ্রামেও খোঁজ না মেলায় পরিবারের লোকজন আশপাশের ক্ষেত খুঁজতে শুরু করেন। তখনই কিছু দূরের একটি গমক্ষেতে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ বিকৃত ছিল এবং পাশে একটি খাট পড়ে থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
advertisement
পরিবারের অভিযোগ, বৃদ্ধাকে খুন করা হয়েছে। এই নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই এই ভয়াবহ মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Madhya Pradesh
First Published :
Mar 06, 2026 12:27 PM IST










