Nepal Election Counting: নেপালের GenZ-র ‘মোস্ট ফেভারিট’! র্যাপার নেতা ‘বলেন্দ্র’ই কি হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী? এগোচ্ছে ভোটগণনা..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Nepal Election Result 2026 News Updates: কে পি শর্মা ওলি থেকে শুরু করে পুষ্পকমল দাহাল কোথায় কী অবস্থা প্রাক্ত প্রধানমন্ত্রীদের? নতুন সরকারের নির্বাচন করতে চলেছে নেপালের GenZ
কাঠমাণ্ডু: ২০২৫ সালের GenZ বিক্ষোভে উল্টে গিয়েছিল নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কুর্সি৷ তারপরে সুশীলা কার্কির নেতৃত্বে চলছিল অন্তর্বর্তী সরকার৷ সেই অশান্ত নেপাল পর্বের কয়েক মাস পরে অবশেষে গত বৃহস্পতিবার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে দেশে৷ আজ, শুক্রবার চলছে গণনা৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, ওলি-কে টপকে গিয়ে বর্তমানে ভোটগণনার নিরিখে এগিয়ে রয়েছেন নেপালের র্যাপার তথা রাজনীতিক এবং প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের দল৷ ব্যক্তিগত ক্ষেত্রেও নিজের ঝাপা কেন্দ্র, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বলেন্দ্র, এগিয়ে রয়েছেন সেখানেও৷
বছর পঁয়ত্রিশের এই বলেন্দ্র শাহের নেতৃত্বেই গত বছরের সেপ্টেম্বরে নেপাল সরকারের বিরুদ্ধে গড়ে উঠেছিল GenZ প্রটেস্ট৷ নির্বাচন পূর্ববর্তী প্রচার অভিযানেও বলেন্দ্রর মিছিল এবং জনসভায় সবচেয়ে বেশি ভিড় হয়েছিল৷ যে সমর্থকদের নব্বই শতাংশই ছিন তরুণ৷
advertisement
advertisement
নেপালে ‘বলেন’ নামেই পরিচিতি তাঁর৷ GenZ বিক্ষোভ পরবর্তী কালে গত ডিসেম্বর মাসে প্রাক্তন টিভি হোস্ট থেকে রাজনীতিতে আসা রবি লামিচানের দল RSP জয়েন করেছিলেন বলেন্দ্র৷ শুধু তা নয়, এই নির্বাচন আয়োজন করতেও অন্তর্বর্তী সরকারের প্রধান তথা নেপালের প্রাক্তন প্রধান বিচারপচি সুশীলা কার্কিকে সাহায্য করেছেন ই বলেন্দ্র৷ বর্তমানে নেপালে তাঁর জনপ্রিয়তা রীতিমতো আকাশছোঁয়া৷
advertisement
কী বলছে নেপাল নির্বাচনের এখনার ট্রেন্ড?
বলেন্দ্র শাহের দল, দ্য রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP), একটি কেন্দ্রে এখনও পর্য্ত জয়লাভ করেছে৷ এগিয়ে রয়েছে ৩০টিরও বেশি আসনে৷
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউিফায়েড মার্কিস্স লেনিনিস্ট) (CPN-UML) এবং গগন থাপার নেপালি কংগ্রেস দু’টি পুরনো দলই ৩টি আসনে এগিয়ে রয়েছে৷
advertisement
রুকুম পূর্ব কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন নেপালের তিন বারের প্রধানমন্ত্রী তথা নেপালি কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল৷
বৃহস্পতিবারের নির্বাচনে নেপালের ১৯ মিলিয়ন যোগ্য ভোটারের ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ টি রাজনৈতিক দলের ৩,৪০০ প্রার্থী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Mar 06, 2026 11:00 AM IST









