advertisement

Indian Railways: ৫২৯.৭১ কোটি টাকার জিনিস বিক্রি করল রেল! স্বচ্ছতা অভিযানে জাতীয় তালিকায় শীর্ষে, অনন্য নজির পূর্ব রেলের

Last Updated:

৪৭ কোটি টাকার ৩৭৬টি ICF/EMU/MEMU৷ বাতিল কোচ ও বিক্রি করা হচ্ছে এই প্রক্রিয়ায়। এর অংশ হিসেবে, পানাগড়ে কয়েক দশকের পুরনো ১৭ কিলোমিটার পরিত্যক্ত সাইডিং থেকেও রাজস্ব আদায় করছে পূর্ব রেল।

রেলের জিনিসপত্র৷
রেলের জিনিসপত্র৷
নয়াদিল্লি: ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে পূর্ব রেলওয়ে এক অভূতপূর্ব গতি সঞ্চার করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৫২৯.৭১ কোটি টাকার পরিত্যক্ত সামগ্রী (স্ক্র্যাপ) বিক্রয় করে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে তারা—যা গত বছরের তুলনায় ৭.০৭ শতাংশ বেশি। ‘মিশন জিরো স্ক্র্যাপ’-এর অধীনে এই উদ্যোগ ট্রেন চলাচলকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, নিরাপদ এবং রক্ষণাবেক্ষণকে অধিকতর দক্ষ করে তুলছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্করের দূরদর্শী নেতৃত্বে, স্ক্র্যাপ থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভারতের সমস্ত রেলওয়ে জোনের মধ্যে শীর্ষ তিন-এ স্থান করে নিয়েছে এই জোন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই ৭০.২২ কোটি টাকার বেশি আয় করে দেশের মাত্র দু’টি জোনের মধ্যে পূর্ব রেল অন্যতম।
এছাড়াও, ৪৭ কোটি টাকা মূল্যের ৩৭৬টি আইসিএফ/ইএমইউ/মেমু (ICF/EMU/MEMU) কোচ বাতিল ও নিষ্পত্তি করে পূর্ব রেল দেশজুড়ে নেতৃত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, পানাগড়ে কয়েক দশকের পুরনো ১৭ কিলোমিটার পরিত্যক্ত সাইডিং থেকেও ভাড়া-বহির্ভূত রাজস্ব (non-fare revenue) উপলব্ধ করেছে পূর্ব রেল।
advertisement
advertisement
পরিত্যক্ত সামগ্রী নিষ্পত্তির উল্লেখযোগ্য সাফল্য:
• বাতিল রেল ও পার্মানেন্ট ওয়ে আইটেম: ৩৩,৯৮৬ মেট্রিক টন
• বাতিল পিএসসি স্লিপার: ৩৮১,৩৭৫টি
• বাতিল লৌহঘটিত স্ক্র্যাপ: ৫৮,৯১০ মেট্রিক টন
• বাতিল অলৌহঘটিত স্ক্র্যাপ: ৩,৮৫৮ মেট্রিক টন
advertisement
• বাতিল রোলিং স্টক: ১৫টি বৈদ্যুতিক লোকোমোটিভ, ১৭টি ডিজেল লোকোমোটিভ, ৩৭৬টি কোচ, ৮৭৪টি ওয়াগন
প্রিন্সিপাল চিফ মেটেরিয়ালস ম্যানেজার শ্রী সন্দীপ শুক্লার নেতৃত্বে জিপিএস-ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ ম্যাপিং, কঠোর নজরদারি এবং স্বচ্ছ ই-অকশনের মাধ্যমে এই পরিত্যক্ত সামগ্রীকে বিশাল অংকের রাজস্বে পরিণত করা হয়েছে।
আরও পড়ুন: দার্জিলিং সফরে আসছেন রাষ্ট্রপতি, ৬-৭ মার্চ একাধিক রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ! কোন রাস্তা খোলা থাকবে, কোনটি বন্ধ? জানুন
পূর্ব রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার শ্রী শিবরাম মাঝি জানান, “দক্ষ স্ক্র্যাপ নিষ্পত্তি কেবল যাত্রী অভিজ্ঞতাকেই উন্নত করে না এবং কর্মীদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ প্রদান করে উপরন্তু উল্লেখযোগ্য রাজস্বও তৈরি করে। তাই এটি পূর্ব রেলের অন্যতম প্রধান অগ্রাধিকার ক্ষেত্র। এই রেকর্ড সৃষ্টিকারী ফলাফল একটি স্ক্র্যাপ-মুক্ত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পূর্ব রেলের নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকেই প্রতিফলিত করে, যেখানে কার্যক্ষমতার উৎকর্ষ এবং পরিবেশগত দায়বদ্ধতার মেলবন্ধন ঘটেছে।”
advertisement
দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশবান্ধব বর্জ্য নিষ্পত্তিতে অগ্রণী ভূমিকা পালন করে পূর্ব রেল আর্থিক বিচক্ষণতা এবং স্থায়িত্বের ক্ষেত্রে একটি জাতীয় মানদণ্ড স্থাপন করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: ৫২৯.৭১ কোটি টাকার জিনিস বিক্রি করল রেল! স্বচ্ছতা অভিযানে জাতীয় তালিকায় শীর্ষে, অনন্য নজির পূর্ব রেলের
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement