West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল, উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে, রবি থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা ৷ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
রাজ্যের উপকূল ও উপকূল সংলগ্ন কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল। উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। হতে পারে বজ্রপাতও। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।
advertisement
advertisement
advertisement
কলকাতায় আজ, শুক্রবার কিছু এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল। পরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার অথবা মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা শহরে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।








