Murshidabad News: জীবিত ভোটার মৃত! এই বুথেই ঘটেছিল সেই ঘটনা...এবার বাবার নাম নিয়ে অদ্ভুত ঘটনা SIR তালিকা
- Reported by:Koushik Adhikary
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এই বুথেই জীবিত ভোটার তালিকায় হয়ে গিয়েছিলেন মৃত৷ এবার আবারও বেরল ‘ভুল’৷ ক্ষুব্ধ মুর্শিদাবাদের বৈধ ভোটার বিদ্যুৎ দত্তের৷
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভোটার তালিকায় বাবার নামের জায়গায় গ্রামের নাম! নির্বাচন কমিশনের বড়সড় গাফিলতি। এহেন কাণ্ডের পরেও বৈধ ভোটার তালিকায় নাম বিদ্যুৎ দত্তের। এমন কীর্তি দেখে হতবাক এলাকাবাসী। এই একই বুথে জীবিত ভোটারকে মৃত করে দিয়ে এসআইআর ফর্ম পাননি ববিতা কুন্ডু। অথচ ববিতা কুন্ডু দিব্যি জলজান্ত বেঁচে রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার সুতি ২ ব্লকের ঔরঙ্গাবাদ ১ গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথে ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, এক বৈধ ভোটারের বাবার নামের জায়গায় গ্রামের নাম বসিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায়।
advertisement
advertisement
ঔরঙ্গাবাদ বারুইপাড়া এলাকার বাসিন্দা বিদ্যুৎ দত্তের ভোটার কার্ডে বাবার নামের স্থানে ‘বারুইপাড়া, ঔরঙ্গাবাদ’ লেখা রয়েছে। অথচ তাঁর বাবার নাম রাজকুমার দত্ত। ভোটার তালিকায় নাম ওঠার পর থেকেই এই ভুল রয়ে গেছে বলে অভিযোগ।
বিদ্যুৎ দত্তের দাবি, তিনি ইতিমধ্যে তিন তিন বার সংশোধনের জন্য আবেদন করেছেন। এমনকি, এসআইআর (SIR) ফর্ম জমা দেওয়ার সময়ও বাবার নাম হিসেবে স্পষ্টভাবে “রাজকুমার দত্ত” লিখেছিলেন। কিন্তু তারপরও নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় বাবার নামের জায়গায় গ্রামের নামই থেকে গেছে। এই ঘটনার জন্য বুথ লেভেল অফিসার (BLO) ও নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করছেন তিনি।
advertisement
বিষয়টি সামনে আসতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, এসআইআরের চূড়ান্ত তালিকায় বিদ্যুৎ দত্তের নাম বৈধ ভোটার হিসেবে থাকলেও বাবার নামের এই ভুল সংশোধন না হওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে। স্থানীয়দের দাবি, দ্রুত এই ভুল সংশোধন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। যদিও জেলা প্রশাসন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
Location :
West Bengal
First Published :
Mar 06, 2026 10:07 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: জীবিত ভোটার মৃত! এই বুথেই ঘটেছিল সেই ঘটনা...এবার বাবার নাম নিয়ে অদ্ভুত ঘটনা SIR তালিকা








