আর চিন্তা নেই, শুক্রবারেই দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টে আনতে যাবেন স্বামী রাজ চক্রবর্তী
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পরিচালক-বিধায়ক জানিয়েছিলেন, দুবাইয়ের পরিস্থিতি এখন একটু হলেও নিয়ন্ত্রিত। তবে রাস্তাঘাট ফাঁকা। হোটেলে সবাই মোটামুটি নিরাপদেই আছেন।
কলকাতা: ইরানের উপর ইজরায়েল-আমেরিকার যৌথ আক্রমণের আঁচ দুবাইয়েও। বেড়াতে গিয়ে সেখানেই আটকে পড়েন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার মধ্যরাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁর। সেই বিমানও বাতিল হয়েছিল। তবে এবার সুখবর। আজ বিকেল চারটের সময় শুভশ্রী এয়ারপোর্টে ফিরবেন। শুভশ্রী ও ছেলে ইউভানকে আনতে যাবেন রাজ চক্রবর্তী নিজেই।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা-ইজরায়েল। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। কাঁপছে পশ্চিম এশিয়া! আতঙ্ক- উত্তেজনা ছড়িয়ে পড়তেই বন্ধ বিমান চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ জানিয়েছিলেন, ” ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি। ওর অনেকদিনের ইচ্ছে ছিল দুবাই যাবে, ডেজার্ট সাফারি করবে। অনেকদিন আগের প্ল্যানমাফিক শনিবার শুভশ্রী আর ইউভান দুবাই পৌঁছায়। ওরা দুবাই এয়ারপোর্টে পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা।”
advertisement
advertisement
রাজ আরও জানিয়ে ছিলেন, ” ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। ওখানকার সরকার আবেদন জানায়, বাড়ি বা হোটেলের বাইরে না বেরনোই ভাল। শুভশ্রী আর ইউভান পাম জুমেরার কাছে একটি হোটেলে আছে। নিরাপদে আছে। আমার বন্ধু-বান্ধব ও তাঁদের পরিবারের সদস্যরাও আছেন। ওঁরা ওদের খেয়াল রাখছে। কোনও অসুবিধে নেই। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কলকাতায় ফিরে আসবে শুভশ্রী আর ইউভান।” আজই সেই দিন। আজ ফিরছেন টলিউডের লেডি সুপারস্টার। রাজ চক্রবর্তী আপাতত কলকাতায় কন্যা ইয়ালিনিকে সঙ্গে নিয়ে আছেন!
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 12:30 PM IST










