advertisement

Bangla Bandh: বিভিন্ন জায়গায় রেল অবরোধ-ওভারহেডে কলাপাতা, এক ক্লিকেই জানুন

Last Updated:

হাওড়ায় রিষড়া ও কোন্নগরে অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যহত হয়৷ তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ ট্রেনগুলি দেরিতে চলছে৷

#কলকাতা ও হাওড়া: বন্‌ধে রাজ্যের জনজীবন মোটের উপর স্বাভাবিক হলেও বিভিন্ন জায়গায় বন্‌ধ সমর্থকদের রেল অবরোধের খবর আসছে৷ বুধবার বিশে, করে শিয়ালদহ শাখায় বেশ কিছু জায়গায় রেল অবরোধ হয়েছে৷ গুমা, মেচেদা, সোনারপুর, গেদে-সহ বেশ কিচু লাইনে ট্রেন চলাচল ব্যহত. ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে হাওড়াতেও৷ তবে পুলিশি হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
গুমা স্টেশনে অবরোধকারীদের লাঠিপেটা করে পুলিশ৷ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়৷ পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের৷ অবরোধ উঠতেই শুরু ট্রেন চলাচল৷ গুমা থেকে ছাড়ে শিয়ালদহগামী ট্রেন৷
মেচেদা স্টেশনে বিজেপি রেল অবরোধ করে৷ সেখানেও অবরোধকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ৷ অভিযোগ, রেল পুলিশের সঙ্গে অবরোধকারীদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস সমর্থকরাও৷ যদিও তৃণমূলের অভিযোগ, তারা কোনও হামলা চালায়নি৷ বরং যাত্রীরাই হঠিয়ে দেন অবরোধকারীদের৷ মেচেদা স্টেশনে গন্ডোগোলে আহত ৩৷
advertisement
advertisement
শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুরে স্টেশনে ডাউন লাইনে ওভারহেডের তারে কলাপাতা ফেলা হয়৷ ডাউনলাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত৷৷ তারকনগর, শান্তিপুরে রেল অবরোধ৷ বিজেপির রেল অবরোধ রানাঘাটেও৷
হাওড়ায় রিষড়া ও কোন্নগরে অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যহত হয়৷ তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ ট্রেনগুলি দেরিতে চলছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla Bandh: বিভিন্ন জায়গায় রেল অবরোধ-ওভারহেডে কলাপাতা, এক ক্লিকেই জানুন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement