ভয়ঙ্কর দুর্ঘটনা বাগুইহাটিতে! ঝড়ের গতিতে এসে বাইকে ধাক্কা মারল বাস, চালক ও আরোহী মহিলা ছিটকে রাস্তায়!
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
বাগুইআটি নারায়ণতলার কাছে আসতেই পিছন থেকে দ্রুতগতিতে আশা DN 16 রুটের বাস সজরে ধাক্কা মারে বাইকে। আহত হন বাইকচালক ও বাইকের পেছনের সিটে থাকা মহিলা আরোহী।
বাগুইহাটি: বাগুইআটি নারায়ণতলায় বাসের ধাক্কা বাইকে। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা বাসটির ধাক্কায় বড় দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাইকচালক ও পিছনে থাকা মহিলা আরোহীকে।
আরও পড়ুন- ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি…! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ?
বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বাইকটি। মহিলা-সহ দু’জন ছিল বাইকে। বাগুইআটি নারায়ণতলার কাছে আসতেই পিছন থেকে দ্রুতগতিতে আশা DN 16 রুটের বাস সজোরে ধাক্কা মারে বাইকে। এই ঘটনায় আহত হন বাইকচালক ও বাইকের পেছনের সিটে থাকা মহিলা আরোহী। স্থানীয় সূত্রে খবর, বাইকচালকের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে বাগুইআটি থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2025 4:01 PM IST










