advertisement

Assembly Session: পহেলগাঁও নিয়ে আসছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রীও, বাদল অধিবেশনের আগে বিরোধীদের কী ‘পরামর্শ’ স্পিকারের?

Last Updated:

বিধানসভা সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে এবারের বাদল অধিবেশনে। গঙ্গা ভাঙ্গন আর পানীয় জলের সমস্যা নিয়েও এবার দুটো মোশন আসার কথা।

News18
News18
কলকাতা: বিধানসভার বাদল অধিবেশন শুরু হতে চলেছে আগামী সোমবার, ৯ জুন। তারপর মঙ্গলবারই আগামী পহেলগাঁও নিয়ে বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়৷ প্রস্তাব আনবেন অধ্যক্ষ নিজেই। সূত্রের খবর, এই আলোচনা হবে দু’ঘণ্টা। আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে জানা গিয়েছে৷
বাদল অধিবেশনের কার্যক্রম কী হতে চলেছে, তা ঠিক করতে বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে বসার কথা ছিল সর্বদল এবং বিজনেস অ‍্যাডভাইজারি কমিটির। কিন্তু, এদিনের বৈঠকেও আসেনি বিজেপি।
advertisement
বিধানসভা সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে এবারের বাদল অধিবেশনে। গঙ্গা ভাঙ্গন আর পানীয় জলের সমস্যা নিয়েও এবার দুটো মোশন আসার কথা।
advertisement
এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তাপ ছিল, উত্তাপ থাকবেই। লোকসভা-বিধানসভায় সেটা থাকবেই। বিধানসভা অচল হবে না। কেউ অচল করতে পারবেন না। আমি প্রত্যাশা করি, এমন আচরণ হবে না হাউজে, যেটা সমস্যা তৈরি করবে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Session: পহেলগাঁও নিয়ে আসছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রীও, বাদল অধিবেশনের আগে বিরোধীদের কী ‘পরামর্শ’ স্পিকারের?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement