advertisement

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুদীপ !

Last Updated:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুদীপ ৷ রোজভ্যালিকাণ্ডে চলতি মাসের ৩ তারিখ গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷

#কটক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুদীপ ৷ রোজভ্যালিকাণ্ডে চলতি মাসের ৩ তারিখ গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷ প্রভাবশালী তত্ত্বেই আদালত জামিন দেয়নি তৃণমূল সাংসদকে ৷ জেলে হেফাজতেই ছিলেন তিনি ৷ শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন তৃণমূল সাংসদ ৷ বুকে ব্যথার কথা জানালে তাকে ক্যাপিটল হাসপাতালে নিয়ে য়াওয়া হয় ৷ সেখান থেকে চিকিৎসকেরা তাকে কটকের SCB মেডিক্যাল কলেজে ভর্তি করা পরিমর্শ দেন ৷ আপাতত SCB মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তূণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়  ৷ তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা ৷ এর আগেও ১২ তারিখ বুকে ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সুদীপ ৷
গৌতম কুণ্ডুকে জেরা করেই প্রথম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম পায় সিবিআই। রোজভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তৃণমূল সাংসদ। রোজভ্যালির টাকায় সস্ত্রীক বিদেশে বেড়াতেও যান। গৌতম কুণ্ডুর তথ্যের ভিত্তিতেই জেরা করা হয় সুদীপকে। আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই।
রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সূত্রেই প্রথমবার নাম উঠে আসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে জেরা করেই জোরালো হয় রোজভ্যালি ও সুদীপ যোগ। তৃণমূল সাংসদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে সিবিআই-এর।  মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রশ্নই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ। এরপরই ডিএলএফ বিল্ডিং থেকে পাওয়া তথ্য ও নথি সুদীপের সামনে রাখেন তদন্তকারীরা। তা দেখেই কার্যত ভেঙে পড়েন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। সাড়ে তিন ঘণ্টার জেরার পর শেষমেষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সুদীপ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement