advertisement

Arpita Mukherjee : স্তম্ভিত ও হতবাক ঘনিষ্ঠজনরা, পশুপ্রেমী অর্পিতার এই পরিণতি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও

Last Updated:

Arpita Mukherjee : কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 

কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 
কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস? 
কলকাতা :  অর্পিতা মুখোপাধ্যায়। এই মুহূর্তে সংবাদের শিরোনামে যিনি। যাঁকে ঘিরে বিতর্ক, জল্পনা-কল্পনা। যাঁর ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি এবং সেই সঙ্গে ৫০ ভরি সোনা। কে এই অর্পিতা মুখোপাধ্যায়? কী তাঁর ইতিহাস?
১৫-১৬ বছর আগে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় । সেই মডেলিংয়ের  সূত্র ধরেই টলিউডে প্রবেশ । কেরিয়ারের শুরুতে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেন অর্পিতা । 'স্পর্শ'  এবং ‘হৃদয়ে লেখো নাম’-এর মতো ছবিতে নায়িকা ছিলেন তিনি। পরে অবশ্য বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে ।  ‘মামা ভাগ্নে’  ও ‘পার্টনার’-এর মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন অর্পিতা । এর পরও পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় বিভিন্ন ছবিতে অভিনয় করতে দেখা যায় অর্পিতাকে । তবে টালিগঞ্জে পায়ের তলার মাটি শক্ত না হওয়ায় অর্পিতা পাড়ি দেন ওড়িশায় । বেশ কিছু ওড়িয়া ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন । এর পর দক্ষিণে তামিল ছবিতেও অভিনয় করেন অর্পিতা।
advertisement
বাংলায় ফিরে সিরিয়াল এবং সিনেমাতে আর একবার কেরিয়ার তৈরির চেষ্টা করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, কিন্তু সফল হননি । এর পর অর্পিতাকে বিভিন্ন ফটোশ্যুটের মডেল হিসেবে দেখা যায় । বিভিন্ন ইভেন্ট এবং পার্টিতে দেখা যেতে শুরু করে তাঁকে ৷ ইদানীং প্রোডাকশন হাউস খুলে সিনেমা ও সিরিজ তৈরির কাজে মন দিয়েছিলেন অর্পিতা। একাধিক পরিচালক কে অনুরোধও করেছিলেন তার সঙ্গে কাজ করার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন : মডেলিংয়ের সঙ্গে অভিনয়ও, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অর্পিতার ছবি দেখুন
কিন্তু এই অর্পিতা মুখোপাধ্যায় যে এভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন তা দেখে কার্যত হতবাক তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরাও । অর্পিতা পশুপ্রেমী, তাঁর ডায়মন্ড সিটির ফ্ল্যাটে প্রচুর পোষ্য সারমেয় রয়েছে। তাদের নিয়ে অর্পিতাকে নিয়মিত মর্নিং ওয়াকে ও দেখতে পেতেন তাঁর প্রতিবেশীরা । সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলা অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস উদ্ধার হওয়ায় প্রায় স্তম্ভিত সকলে।
advertisement
আরও পড়ুন :  অভিনয় করেছেন ছবিতে, শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে
সেই সঙ্গে ইডি-র হাতে অর্পিতার গ্রেফতার যেন একেবারে সিনেমার টানটান চিত্রনাট্যের মতো। তাঁর এহেন পরিণতি যেন কোনও ছবির চিত্রনাট্যের তুলনায় কম নয়।
( মানস বসাক)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee : স্তম্ভিত ও হতবাক ঘনিষ্ঠজনরা, পশুপ্রেমী অর্পিতার এই পরিণতি যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement