advertisement

Arpita Mukherjee: অভিনয় করেছেন ছবিতে, হঠাৎ শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে

Last Updated:

Arpita Mukherjee: ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে৷ হঠাৎ করে শিরোনামে উঠে আসা এই অর্পিতা মুখোপাধ্যায় কে?

ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে
কলকাতা : ইডি-র দাবি, দক্ষিণ কলকাতায় এক অভিজাত আবাসনে  অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার ছবি প্রকাশও করেছে৷ ইডি সূত্রে খবর, দু’টি বস্তায় ২০০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিলে রাখা ছিল এই টাকা৷ তদন্তকারীদের অনুমান, এই টাকা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত৷ এই মর্মে টাকার ছবি ও এই ধারণা ট্যুইট করা হয় ইডি-র ট্যুইটার হ্যান্ডল থেকে৷
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে৷ হঠাৎ করে শিরোনামে উঠে আসা এই অর্পিতা মুখোপাধ্যায় কে? জানা গিয়েছে, তিনি একজন অভিনেত্রীও৷ বাংলা, ওড়িয়া এবং তামিল ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁর ফেসবুক বায়ো বলছে, ‘‘একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন৷’’ অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও প্রযোজনার সঙ্গেও যুক্ত৷ কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে তাঁর ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  পরপর ধরপাকড় ইডির, এ বার পার্থর আপ্তসহায়ক সুকান্ত আচার্য আটক
প্রসঙ্গত ফ্ল্যাটে তাঁর শোওয়ার ঘরের আলমারি থেকেই বস্তাবন্দি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি ই-ডি-র ৷ তাঁর বাড়িতে অভিযানে র সময় টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল৷ ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে টাকা গোনা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷ বিপুল টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ টি মোবাইল, ৫০ লক্ষ টাকার সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে৷ ইডি সূত্রে খবর শনিবার সকালে অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য জিনিস কোন সূত্রে তাঁর ফ্ল্যাটে এসেছে তার কোনও সুত্তর তিনি দিতে পারেননি বলে দবি ইডি-র৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: অভিনয় করেছেন ছবিতে, হঠাৎ শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement