advertisement

পোলিও প্রতিষেধক খাওয়াতে গেলে আশাকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ

Last Updated:
বিষ্ণুপুর# পোলিও প্রতিষেধক খাওয়াতে গেলে, আশা কর্মীকে মারধর করে কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ।
গতকাল সোমবার এমনই ঘটনা ঘটেছে মীরপুরের মিস্ত্রিপাড়ায় ৷ অভিযোগ, আশাকর্মী নসুমা বিবি গ্রামে পোলিও প্রতিষেধক খাওয়ানোর কাজ করছিলেন ৷ তখনই গ্রামেরই বাসিন্দা রহিম হালদার বাড়িতে গিয়ে একটি দু’বছরের শিশুকে পলিও খেয়েছে কি না জিজ্ঞাসা করেন তিনি ৷ তখনই ওই বাড়ির বাসিন্দা আনয়ারা বিবি জানান তাঁদের গ্রামে পোলিও খাওয়া হয় না ৷ বচসা শুরু হয়ে যায় দু’জনের মধ্যে ৷ এর পরেই  ওই আশাকর্মীর কান ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
সারা ভারতবর্ষ জুড়ে পোলিও দূরীকরণ কর্মসুচীর চলছে ৷ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেশ থেকে পোলিও রোগ মুক্ত ভারত গরতে চায় সরকার ৷ প্রতিদিন নানা প্রচার মাধ্যমে বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করার কাজ চলছে ৷ প্রতি মাসে তিন মাস অন্তর তিন দিন ধরে পলিও প্রতিষেধক দেওয়ার কাজ করেন সাস্থ্য দফতরের লোকজন ৷ সেখানে বিষ্ণুপুরে পোলিও খাওয়াতে গিয়ে কান ছিঁড়ে নেওয়ার ঘটনা সামনে আসায় আশা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পোলিও প্রতিষেধক খাওয়াতে গেলে আশাকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement