Crime News: দিনের পর দিন 'সহবাস', অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার প্রেমিক
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। এরপর থেকেই গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত। বান্ধবীকে জোড় করে গর্ভপাত করানোর অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রদুগ্ন দাস।
কলকাতা: গরফা থানায় বান্ধবীকে জোড় করে গর্ভপাত করানোর অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত প্রদুগ্ন দাস।বান্ধবীর দাবি প্রদুগ্ন দাস,বাংলাদেশী নাগরিক।
অবৈধভাবে কাগজপত্র বানিয়ে বছর পাঁচেক ধরে বাংলায় বসবাস করছিলেন। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী। এরপর থেকেই গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত।
আরও পড়ুন-আর মাত্র ৪ দিন…! ১৫ মার্চ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৫ রাশির, কেরিয়ার-স্বাস্থ্যে বাড়বে ঝুঁকি
সম্পর্ক থেকে বেরনোর চেষ্টা করে। গত মাসে হালতু এলাকার এক বন্ধুর বাড়িতে সম্পর্ক মিটমাট করানোর জন্য ডাকেন তরুণীকে অভিযুক্ত।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনির…! রেবতী নক্ষত্রে আসলেই দুঃসময় শুরু, ৪ রাশিকে কঠোর শাস্তি দেবেন গ্রহরাজ, জীবন ছারখার
সেখানে তরল পানীয়তে রাসায়নিক মিশিয়ে গর্ভপাত করানোর অভিযোগ। এমনকি অভিযুক্তর এক বন্ধুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ।গরফা থানায় অভিযোগ করার পর গতকাল গ্রেফতার করা হয় প্রদ্যগ্ন দাসকে। অভিযুক্ত আদতে বাংলাদেশের বাসিন্দা কিনা খতিয়ে দেখছে পুলিশ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 11:34 AM IST










