advertisement

Abhishek Banerjee:'সৌরভ বাঙালি, বাঙালি বলেই সৌরভ মাথানত করেননি' ধর্মতলার মঞ্চ থেকে বিজেপি-কে কটাক্ষ অভিষেকের

Last Updated:

শুক্রবারের ধরনা মঞ্চ থেকে বিজেপি-কে কটাক্ষ করলেন অভিষেক! তাঁর কথায়, বিজেপি সৌরভকে চাপ দিতে চেয়েছিল! কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বলে তিনি বিজেপি-র কাছে মাথানত করেননি।

Sourav Ganguly And Abhishek Banerjee
Sourav Ganguly And Abhishek Banerjee
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাঁর ভাষায়, ” বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলছে দালাল। যদি দালাল হয়, তাহলে অমিত শাহ কেন গিয়েছিল সৌরভের বাড়ি? লুচি আলুরদম কেন খেয়ে এসেছিল? আসলে তল্পিবাহক বানাতে চেয়েছিল। পারেননি। বিজেপি চাপ দিতে চেয়েছিল, কিন্তু বাঙালি বলেই সৌরভ মাথানত করেননি।”
অভিষেকের কটাক্ষ, ” ভোটার লিস্টে সাত কোটি মানুষের নাম। আর সাত লক্ষ মানুষের নাম বিচারাধীন… কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা ১৮৯৬ সালে বলে গিয়েছিলেন! এটাই কারচুপি মোদি-শাহর।”
এদিনের মঞ্চ থেকে অভিষেক আরও বলেন, ” চুরি করে ভোটে জেতার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ১ কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র ধরে ফেলেছেন বিএলও-রা। বিবেচনাধীন নিয়ে আপত্তি নেই। সেক্ষেত্রে  ৬০ লক্ষ মানুষের নাম যদি বিবেচনাধীন হয়ে থাকে তা হলে দেশের প্রধানমন্ত্রীও বিবেচনাধীন। আমাদের মুখ্যমন্ত্রীই একমাত্র নেত্রী যিনি সাধারণ নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টে মামলা করে লড়তে গিয়েছেন। আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীকে দেশের মানুষ সওয়াল করতে দেখেননি। আমাদের প্রতিনিধিদলকে জ্ঞানেশ কুমার তর্জনী দেখিয়েছিল। আমরা বলেছিলাম আপনি মনোনীত। আমরা নির্বাচিত। আমাদের আঙুল দেখিয়ে লাভ নেই। ’’
advertisement
advertisement
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে ওই ধরনা। সেখানে উপস্থিত হয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, রাজ্যের মন্ত্রীরা। ভোটার লিস্ট থেকে নাম কাটা, এসআইআর-এর নামে হয়রানি, শুনানি থেকে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা নাম, নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদেই শুক্রবার মেট্রো চ্যানেলে শুরু হল ধরনা৷ মমতা-অভিষেক দুজনেরই নিশানায় এদিন ছিল বিজেপি। আদালতে সব গরমিলের তথ্য জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন অভিষেক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee:'সৌরভ বাঙালি, বাঙালি বলেই সৌরভ মাথানত করেননি' ধর্মতলার মঞ্চ থেকে বিজেপি-কে কটাক্ষ অভিষেকের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement