advertisement

Jalpaiguri News: ছেলেকে নিয়ে স্ত্রী পালিয়েছে প্রেমিকের সঙ্গে, স্বামীর অবস্থা দেখলে চমকে উঠতে হবে

Last Updated:

Jalpaiguri News: বাপের বাড়ি যাওয়ার কথা বলে বাসে উঠে স্বামীকে বাস থেকে  নামিয়ে দিয়ে তিন বছরের ছেলেকে নিয়ে অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী।

সংকটে পড়েছেন স্বামী
সংকটে পড়েছেন স্বামী
জলপাইগুড়ি:  একের পর এক পরকীয়ার ঘটনায় ফের খবরের শিরোনামে ধূপগুড়ি। বাপের বাড়ি যাওয়ার কথা বলে বাসে উঠে স্বামীকে বাস থেকে নামিয়ে দিয়ে তিন বছরের ছেলেকে নিয়ে অন্য এক যুবকের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী।ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্বামী।
জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের দেশ বন্ধু পাড়া এলাকার এক যুবক চারবছর আগে শিলিগুড়ির এক যুবতীকে বিয়ে করেন। যুবক দিনমজুরের কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
একদিকে বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে অন্য এক যুবকের সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্ত্রীর। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গভীর হয়ে উঠে। এইদিকে স্বামী বিষয়টি বুঝতে পারতেই দুইজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে,মাঝে মধ্যেই দুইজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতার ৩ ক্যাফেতে ঘটেছে সেই বৈঠক, শান্তনুর সঙ্গে কোন নেতার? জেনে গেল ইডি
রবিবারেও তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর সোমবার সকালে বাপের বাড়ি চলে যাবে বলে স্বামী ও ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয় স্ত্রী। এরপর আলিপুরদুয়ার যাওয়ার বাসে উঠে তিনজন। এদিকে বাস ছাড়ার মুহূর্তে বাস থেকে স্বামীকে নামিয়ে দেয় স্ত্রীর।
advertisement
স্বামী বাস থেকে নেমে পড়তেই ছেলেকে নিয়ে চলে যায় স্ত্রী। এরপর থেকে তার খোঁজ করলেই কোন হদিশ পাওয়া যায়নি বলে ছেলের বাড়ির দাবি। পরবর্তী স্ত্রীর চলে যাওয়ার বিষয়ে ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী। স্ত্রীর এইভাবে চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে স্বামী। তিনদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে স্ত্রীর অপেক্ষায় কেঁদেই চলছে স্বামী।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ছেলেকে নিয়ে স্ত্রী পালিয়েছে প্রেমিকের সঙ্গে, স্বামীর অবস্থা দেখলে চমকে উঠতে হবে
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement