advertisement

Jalpaiguri News: স্ত্রী ভোটের প্রার্থী, উৎসাহ দিতে স্বামী বাঁধলেন গান, অভিনব প্রচার জলপাইগুড়িতে

Last Updated:

আসন্ন পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে অনেকদিনই। এখন চলছে জোরকদমে প্রচারকাজ। তাই অভিনব উপায়ে স্ত্রীর হয়ে প্রচারে সাহায্য করছেন স্বামী

+
title=

জলপাইগুড়ি: আসন্ন পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে অনেকদিনই। এখন চলছে জোরকদমে প্রচারকাজ। তাই অভিনব উপায়ে স্ত্রীর হয়ে প্রচারে সাহায্য করছেন স্বামী।প্রতিবারের মতো এবারেও স্বামী সৈয়দ নজরুল হক স্ত্রী নূর জাহান বেগমের নির্বাচনী প্রচারের জন্য রচনা করেছেন ভাওয়াইয়া গান।
স্ত্রী জলপাইগুড়ি জেলা পরিষদের আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী। স্বামী নিজের সুরে, তালে গান বেঁধে উৎসাহ দিচ্ছেন স্ত্রী’কে। তার গানের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কাজের কথা। তার সুরে শহর জলপাইগুড়ি এখন মেতে উঠেছে। ভোটের আনন্দ উপভোগ করতেই তিনি গান বেঁধেছেন তার স্ত্রীকে নিয়ে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে হক সাহেব জানান, “এর আগে যে বার জলপাইগুড়ি থেকে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়ে জেলা সভাধিপতির দায়িত্ব পালন করেছিলেন সেই বারেও এই গানের মাধ্যমেই ওনার নির্বাচনী প্রচারের সাহায্য করেছিলাম।”
অপরদিকে প্রার্থী নূরজাহান বেগম বলেন, “আমার স্বামী একজন ভাওয়াইয়া গানের রচয়িতা। আমি যখনই ভোটে অংশ নিই, তিনি নতুন গান রচনা করে আমার ভোট প্রচারে সাহায্য করেন।”
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: স্ত্রী ভোটের প্রার্থী, উৎসাহ দিতে স্বামী বাঁধলেন গান, অভিনব প্রচার জলপাইগুড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement