advertisement

Jalpaiguri News : এই পোকার হামলায় বিপাকে পাট চাষি থেকে গৃহস্থ! পুরো ঘটনা শুনলে অবাক হবেন

Last Updated:

জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে পাট গাছে  অসংখ্য শুঁয়োপোকার আক্রমণ করেছে। পাটের পাতা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একদিকে পাট চাষিদের ক্ষতি,অন্যদিকে শুঁয়োপোকার অত্যাচারে পাট ক্ষেতের আশেপাশের বাড়ি ঘরে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

+
title=

জলপাইগুড়ির: বর্ষা চলেই এসেছে। পাট চাষিরা পাট কাটতে বেশ ব্যস্ত। তবে তবুও মুখে হাসি নেই তাঁদের। কারণ পাট চাষ ক্ষতির মুখে। শুঁয়োপোকার বাড়বাড়ন্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে পাট গাছে  অসংখ্য শুঁয়োপোকার আক্রমণ করেছে। পাটের পাতা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে একদিকে পাট চাষীদের ক্ষতি,অন্যদিকে শুঁয়োপোকার অত্যাচারে পাট ক্ষেতের আশেপাশের বাড়ি ঘরে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
বাড়ির ভিতরে পোকা ঢুকে পড়ায় বড়ো থেকে ছোট সবারই সমস্যা হচ্ছে। আসবাবপত্র, রান্না বান্না কোনও কিছুই শুঁয়োপোকার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। এতে স্বাভাবিকভাবেই ভয়ে আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।
advertisement
advertisement
এই বিষয়ে এক পাট চাষি অমল রায় বলেন, “এ বছর পাট চাষ করে আমাদের ক্ষতিই হচ্ছে। এমনিতেই পোকার জন্য পাটের ফলন ভাল হয়নি। জীবনে প্রথম এত শুঁয়োপোকার অত্যাচারে অতিষ্ঠ অবস্থা। তারপর পাটের দাম খুব কম তার ওপর পাট চাষ এমন ক্ষতির সম্মুখীন হওয়ায় খুবই চিন্তিত আমরা।” মূলত কয়েক দিন আগে দারুণ গরমের জন্য শুঁয়োপোকার সংখ্যা বেড়ে গিয়েছে বলেই তিনি মনে করছেন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : এই পোকার হামলায় বিপাকে পাট চাষি থেকে গৃহস্থ! পুরো ঘটনা শুনলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement