advertisement

Jalpaiguri: হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক

Last Updated:

জলপাইগুড়ির অদূরে কোনপাকড়ি গ্রাম। সেই গ্রামের বাসিন্দা মিলন বর্মণ। রবিবার পথে তিনি আচমকাই পড়ে থাকতে দেখেন একটা মানিব্যাগ। অথচ আশেপাশে কেউ নেই।

+
title=

#জলপাইগুড়িঃ জলপাইগুড়ির অদূরে কোনপাকড়ি গ্রাম। সেই গ্রামের বাসিন্দা মিলন বর্মণ। রবিবার পথে তিনি আচমকাই পড়ে থাকতে দেখেন একটা মানিব্যাগ। অথচ আশেপাশে কেউ নেই। হয়তো কেউ ভুলে ফেলে গেছে বা পড়ে গেছে। কোনো অসাধু ব্যক্তি পেলে তুলেও নিয়ে চম্পট দিতে পারে, এই ভয়ে তাড়াতাড়ি করে সে ব্যগটা তুলে নেয়। কিন্তু ব্যাগ তুলে নিতেই তার চক্ষু চড়কগাছ। ব্যাগ ভর্তি রয়েছে পাচশো টাকার নোট, গুরুত্বপূর্ণ নথি এবং এটি এম কার্ডে। এদিকে মালিকের কোনো দেখা নেই। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন, যার ব্যাগ তিনি তাকেই নিজে হাতে তুলে দেবেন এই ব্যাগ।আশ্চর্যের বিষয় হল, সামান্য দিন আনি দিন খাই প্রকৃতির একজন ব্যক্তি যে কেবল এই ব্যাগটির জন্য সময় নষ্ট করেছেন কেবল তাই নয়।
কোনপাকড়ির মত একটা গ্রামে কেই বা খেয়াল করত যদি সে ব্যাগের টাকা টুকু নিয়ে ফেলে দিত? কিন্তু তা না করে নিজের অভাব থাকলেও সে লোভ করেনি। উলটে যত্ন করে কাগজ পত্র গুলি দেখে ব্যাগ টি রেখেছেন নিজের কাছে যত্ন করে। সে ঠিক করেছে নিজে হাতে তুলে দেবেন তার আসল মালিককে।
advertisement
advertisement
এ সমাজে এখন যে সততার উদাহরণ তৈরী করা যায়, কোনপাকড়ি গ্রামের যুবক মিলন বর্মন যেন এমনটা আবার প্রমাণ করে দিলেন। প্রসঙ্গে উল্লেখ্য জলপাইগুড়ি শহরে এক নির্মীয়মাণ বহুতলে কাজ করেন এই সরল সাধাসিধে যুবক, যে দেশে ধকুবেরদেরই অভাব মেটে না সেই দেশের এক গ্রাম্য যুবকের ঘরেও যে অভাব থাকবে এটাই স্বাভাবিক।
advertisement
আরও পড়ুনঃ রাতভর মুষলধারায় বৃষ্টি! ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা
তবে সেই অভাবের কাছে হার না মেনে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ম্যানি ব্যাগ পেয়ে তা সঠিক ব্যাক্তির হাতে তুলে দিতে নিজেই সংবাদ মাধ্যমের সাহায্যে চাইলেন।
ব্যাগটি ফেরত পেতে উপযুক্ত প্রমাণ দিয়ে যোগাযোগ করুন-
কোনপাকড়ি, সদর ব্লক, জলপাইগুড়ি
advertisement
ফোন - ৬৭৬৮৪৯৬৪৯৭
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে আসল মালিককে খুঁজছেন যুবক
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement