Viral Video: আরেকটু হলেই ঘটে যেত বড়সড় বিপদ ! শিশুটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালেন সাফাইকর্মী, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sanitation worker saves boy Viral Video: ওই শিশুটির দাদু বাড়ির সদর দরজা ভুল করে খোলা রেখে চলে যান ৷ আর সেই সুযোগেই রাস্তায় বেরিয়ে যায় শিশুটি ৷ আরেকটু হলেই ঘটে যেতে পারত বড়সড় বিপদ ৷
রোলান্ডিয়া, ব্রাজিল: আরেকটু হলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারত ! প্রায় গাড়ির চাকার তলাতেই এসে গিয়েছিল শিশুটি ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হয়নি, একজন সাফাইকর্মীর সৌজন্যেই ৷ বিপদ বুঝে মুহূর্তের মধ্যে শিশুটিকে টেনে কোলে তুলে নেন তিনি ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল !
ট্যুইটারে রেক্স চ্যাপম্যান (Rex Chapman) নামের একজন ব্যক্তি এই ভিডিওটি শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যায়, নিজের বাড়ি থেকে বেরিয়ে ছুটে রাস্তা পার হতে গিয়েছিল শিশুটি ৷ তার ডান দিকে স্যানিটাইজেশনের গাড়ি দাঁড়িয়ে থাকায় ওদিক থেকে ছুটে আসা গাড়িটিকে সে দেখতে পায়নি ৷ রাস্তা ফাঁকা ভেবে ছুটেই পার হতে গিয়েছিল শিশুটি ৷ বিপদ বুঝতে পেরে, মুহূর্তের মধ্যে তাকে কোলে তুলে নেন ওই সাফাইকর্মী ৷ ঘটনাটি ব্রাজিলের রোলান্ডিয়ার (Rolandia) বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
If you’ve already seen a sanitation worker save a little boy’s life today just keep on scrolling… pic.twitter.com/lVG44aSnco
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 5, 2021
ওই শিশুটির দাদু বাড়ির সদর দরজা ভুল করে খোলা রেখে চলে যান ৷ আর সেই সুযোগেই রাস্তায় বেরিয়ে যায় শিশুটি ৷ আরেকটু হলেই ঘটে যেতে পারত বড়সড় বিপদ ৷ কিন্তু তা হয়নি, শুধুমাত্র ওই জঞ্জাল সাফাইকর্মীর জন্যই ৷ ভিডিওটি দেখার পর ওই সাফাইকর্মীকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
advertisement
লাইক, কমেন্টে ভরে গিয়েছে ওই পোস্ট ৷ একজন লিখেছেন, ‘‘ উনি শিশুটির প্রাণ বাঁচিয়েছেন আর গাড়ির ড্রাইভারকে আজীবন অনুতপ্ত হওয়ার থেকে বাঁচিয়েছেন ৷ কিছু অঘটন ঘটলে সেটা ড্রাইভারের দোষ হত না ৷ কিন্তু মনে মনে একটা দুঃখ সারাজীবনই থেকে যেতে তাঁর ৷ এই সাফাইকর্মী সত্যিই একজন নায়ক ৷ এর থেকেই বোঝা যায়, যে হিরোরা রয়েছেন সর্বত্রই ৷ ’’
advertisement
দুরন্ত শিশুদের সামলানো সবসময়েই কঠিন কাজ ৷ এই ভিডিওটি সব বাবা-মায়ের কাছেই শিক্ষা ৷ শিশুদের সবসময় খেয়াল রাখা অত্যন্ত জরুরী ৷ তাদের চোখের আড়াল করা একেবারেই যাবে না ৷ কারণ তেমনটা না হলে যে কোনও মুহূর্তেই ঘটে যেতে পারে বিপদ !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 07, 2021 7:18 AM IST








