advertisement

Viral Video: অবিশ্বাস্য ! দু-দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of a plane through two tunnels: এই রেসিং ছোট প্লেনটিকে পাইলট দারিও কোস্তা বিখ্যাত কাতালকা টানেলের (Catalca Tunnel) মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ প্রায় ২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ৷

Photo Courtesy: Red Bull/Twitter
Photo Courtesy: Red Bull/Twitter
ইস্তানবুল: বিমান জরুরী ভিত্তিতে অনেক সময় কোনও হাইওয়ের উপর ল্যান্ড করে ৷ অবশ্য তার জন্য রাস্তাও সেরকমই মসৃণ এবং দুর্দান্ত হওয়ার প্রয়োজন থাকে ৷ নাহলে বিমানবন্দরের রানওয়ে ছাড়া অন্য কোথাও ল্যান্ড করার অর্থই হল, তা প্রায় ক্র্যাশ ল্যান্ডিংয়ের সমান ৷ কিন্তু তুরস্কের (Turkey) রাস্তায় সম্প্রতি সাংঘাতিক কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন এক পাইলট ৷ কোনও রাস্তায় বা অন্য কোনও ল্যান্ডিং নয় ৷ টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি ৷ আর তাও একটা নয়, দু-দুটো টানেলের মধ্যে দিয়েই অনায়াসে বিমান চালিয়ে নিয়ে গিয়েছেন ওই পাইলট ৷
জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারি সংস্থা রেড বুলের (Red Bull) তরফে তাদের ট্যুইটার পেজে ওই ভিডিও আপলোড করা হয় ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ ট্যুইটে জানানো হয়েছে, ইতালির পাইলট দারিও কোস্তাই (Dario Costa) এই কঠিন কাজকে অনায়াসে সম্ভব করেছেন ৷ ভিডিওটি দেখে প্রত্যেকেই অবাক ৷
advertisement
advertisement
advertisement
এই রেসিং ছোট প্লেনটিকে পাইলট দারিও কোস্তা বিখ্যাত কাতালকা টানেলের (Catalca Tunnel) মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ প্রায় ২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ৷ যা এককথায় অবিশ্বাস্য ! ক্যাপশনে লেখাও হয়েছে, ‘‘ দারিও কোস্তাই হলেন প্রথম মানুষ ৷ যিনি দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন ৷ ’’
advertisement
নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পাইলট জানান, ‘‘সবকিছুই খুব তাড়াতাড়ি যেন ঘটে গেল ৷ কিন্তু প্রথম টানেল থেকে বেরনোর পর হাওয়ার ধাক্কায় বিমানটি ডান দিকে সরে সরে যাচ্ছিল ৷ তখন গতি কিছুটা কমাতে হয় ৷ আমি শুধু বিমানটিকে সোজা ওড়ানোর দিকেই নজর রেখেছিলাম ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: অবিশ্বাস্য ! দু-দুটি টানেলের মধ্যে দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement