advertisement

Sikh Taxi Driver Assault: শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিউইয়র্কের রাস্তায় নির্মমভাবে প্রহার ! ঘটনার তীব্র নিন্দা

Last Updated:

Sikh Taxi Driver Assault at US Airport: ভাইরাল হওয়া এক ভিডিওয়ে (Viral Video) দেখা যায় এক শিখ ট্যাক্সি ড্রাইভারকে বেদম প্রহার করছেন এক আমেরিকান ব্যক্তি ৷ একের পর এক ঘুষি, চড়, লাথি কোনও কিছুই বাদ নেই

Photo: Twitter
Photo: Twitter
নিউইয়র্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অমানবিক দৃশ্য ! ভাইরাল হওয়া এক ভিডিওয়ে (Viral Video) দেখা যায় এক শিখ ট্যাক্সি ড্রাইভারকে বেদম প্রহার করছেন এক আমেরিকান ব্যক্তি ৷ একের পর এক ঘুষি, চড়, লাথি কোনও কিছুই বাদ নেই ৷ তাঁর পাগড়িও খুলে দেওয়া হয় ৷ এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷ প্রত্যেকেই ঘটনার তীব্র নিন্দা করেছেন (Sikh Taxi Driver Assault at US Airport) ৷
নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবেদন জানিয়েছেন আমেরিকান কর্তৃপক্ষের কাছে। মাত্র ২৬ সেকেন্ডের ভিডিও ৷ অত্যন্ত মর্মান্তিক সেই দৃশ্য ৷ আমেরিকার বিদেশ দফতরের পক্ষ থেকেও ট্যুইট করে জানানো হয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে ৷ এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷
advertisement
advertisement
গত ৪ জানুয়ারি ভিডিওটি ট্যুইট করেছিলেন নভজ্যোৎ পাল কউর নামে এক মহিলা। জাতিবিদ্বেষ কী ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছে, এই ঘটনা তারই প্রমাণ ৷ ভিডিওটি ওই মহিলা না তুললেও তিনি সেটি ট্যুইট করেন ৷ জানান, চোখের সামনে এমন এক শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিগ্রহ হতে দেখলাম ৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷ অতীতেও নিউইয়র্কের রাস্তায় এমন ঘটনা দেখা গিয়েছে ৷ এমন জাতিবিদ্বেষমূলক ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য সকলের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sikh Taxi Driver Assault: শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিউইয়র্কের রাস্তায় নির্মমভাবে প্রহার ! ঘটনার তীব্র নিন্দা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement