advertisement

হিলারি v/s ট্রাম্প: জমজমাট হোয়াইট হাউসের যুদ্ধের চুড়ান্ত পর্যায়

Last Updated:

হোয়াইট হাউস দখলের লড়াইয়ের আজ চুড়ান্ত পর্বে ৷ শেষ মুহূর্তের প্রচারেও সমর্থন কেড়ে নেওয়ার জন্য জমিয়ে লড়াই চলল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ৷

#ওয়াশিংটন: হোয়াইট হাউস দখলের লড়াইয়ের আজ চুড়ান্ত পর্বে ৷ শেষ মুহূর্তের প্রচারেও সমর্থন কেড়ে নেওয়ার জন্য জমিয়ে লড়াই চলল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ৷
এক প্রার্থীর বিরুদ্ধে উঠেছে ১২ জন মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, অপর প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে বিরোধী পক্ষ ৷ ট্রাম্প-হিলারির কাদা ছোঁড়াছুড়ির সৌজন্যে গোটা বিশ্ব প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে, ‘শূয়োর’, ‘কুকুর’ ইত্যাদি আপত্তিকর শব্দ শুনল ৷ কখনও হিলারির অভিযোগ, ট্রাম্প ক্ষমতায় এলে দেশকে ভেঙে দেবে, আবার ট্রাম্পের পাল্টা অভিযোগ হিলারি জাল ৷
advertisement
শেষবেলায় ডেমোক্র্যাট প্রার্থী হিলারির সমর্থনে কোমর বেঁধে নামলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ৷ প্রচারে এসেই ট্রাম্পের বিরুদ্ধে ওবামার মন্তব্য, ‘ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবেন না ৷ নিউক্লিয়ার কোডেও ট্রাম্পকে বিশ্বাস করবেন না ৷ ট্রাম্পের নিজের উপদেষ্টাই তাঁকে বিশ্বাস করে না ৷ তাহলে দেশবাসী ট্রাম্পের প্রতি বিশ্বাসী হবে কিভাবে? এমন কাউকে ভোট দেবেন না ৷ যে দেশের সংবিধানকে বিশ্বাস করে না ৷’
advertisement
advertisement
শুধু তাই নয় কেনও আমেরিকাবাসীদের হিলারিকে ভোট দেওয়া উচিত? সেই নিয়ে ওবামা বলেন, ‘কারও বিরুদ্ধাচারণ করে ভোট দেবেন না ৷ আপনারা যোগ্যতমকেই ভোট দিন ৷ হিলারি শুধু সাহসী মহিলা নন ৷ দেশের কাজ কিভাবে পরিচালনা করতে হয় ৷ তা ভালভাবেই জানেন হিলারি ৷’
হোয়াইট হাউসের সিংহাসনে বসবে কে জানতে আর ২৪ ঘণ্টার অপেক্ষা ৷ বুধবার ভারতীয় সময় সকাল ১০টার মধ্যে ফল ঘোষণা হয়ে যাবে ৷ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করা মহিলা প্রার্থী হিলারি, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হলে আরও একবার ইতিহাস রচিত হবে ৷
advertisement
অধিকাংশ ওপিনিয়ন পোলের রায়, জিতছেন হিলারি ৷ তবে সমীক্ষাতে খুব পিছিয়ে নেই ট্রাম্পও ৷ সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারির ঝুলিতে রয়েছে ৪৪ শতাংশ ভোট ৷ প্রতিদ্বন্দ্বী মার্কিন ধনকুবের রিপাবলিকান প্রার্থীর দখলে ৩৯ শতাংশ ভোট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
হিলারি v/s ট্রাম্প: জমজমাট হোয়াইট হাউসের যুদ্ধের চুড়ান্ত পর্যায়
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement