advertisement

Sankrail Overbridge Update: যানজট, রেলগেটে অপেক্ষার দিন শেষ! সাঁকরাইলে দুরন্ত গতিতে এগোচ্ছে ওভারব্রিজ তৈরির কাজ, ছবিতে দেখুন রেলের মহাযজ্ঞ

Last Updated:
Sankrail Overbridge Update: সাঁকরাইল স্টেশনের লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার দিন এবার শেষ। দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়গপুর শাখায় নির্মীয়মাণ এই রোড ওভারব্রিজটি এলাকার যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। দেখুন প্রকল্পের লেটেস্ট ছবি ও তথ্য।
1/7
এবার শুধু সময়ের অপেক্ষা, এবার ঝঞ্ঝাট মুক্ত রেললাইন পারাপার। রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থেকে পারাপারের দিন শেষ হতে চলেছে। দুরন্ত গতিতে চলছে রেল ওভারেব্রিজ তৈরির কাজ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

2/7
তীরের গতিতে এগোচ্ছে ব্রিজ তৈরির কাজ। খুশি স্থানীয় মানুষ। ঘন জনবসতিকে দু'ভাগ করেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখা। সাঁকরাইল স্টেশনের এক প্রান্তে চাঁপাতলা মানিকপুর অন্য্প্রান্তে ধুলাগড়। দুই পাড়ের মানুষের সহজ যাতায়াতে বাধা রেললাইন।

3/7
দক্ষিণ পূর্ব রেলের ব্যস্ত লাইন, বহু দূর পাল্লা এবং লোকাল ট্রেন যাতায়াত। ফলে রেললাইনে ট্রেনের দারুণ ব্যস্ততা। তাতেই রেল লাইন পেরিয়ে চাঁপাতলা-ধুলোগড় সড়ক যোগাযোগের দারুণ সমস্যা।

4/7
দুই দিক থেকে ব্রিজ খাড়া হয়ে দাঁড়াচ্ছে, রেল লাইনের উপর যুক্ত হলেই যাতায়াতের উপযুক্ত হবে। এই ব্রিজ ব্যবহার করে ধূলোগড় কান্দুয়ার মানুষ সহজে পৌঁছতে পারবে হাজী এস টি মল্লিক হাসপাতালে। ফলে বিস্তীর্ণ এলাকার মানুষ তাকিয়ে ব্রিজ নির্মাণের কাজের দিকে।

5/7
গত কয়েক মাস আগে রেল ব্রিজ তৈরির কাজ শুরু হতে দারুণ খুশি স্থানীয় মানুষ। এবার রেল ব্রিজ সম্পূর্ণতার দিকে এগোচ্ছে। রেল লাইনের দুই প্রান্তের এক দিকে কংক্রিটের বিমে লোহার বিম প্রতিস্থাপনও হয়েছে।

6/7
রেলগেটের অপেক্ষার দিন শেষ। দুই প্রান্তে কংক্রিটের ব্রিজ তৈরির কাজ বেশ এগিয়ে। কয়েকশ মিটার লম্বা ব্রিজ। এপার ওপারের মানুষ সহজে রেল ব্রিজ পেরিয়ে যাতায়াত করতে পারবে। কংক্রিটের উপর লোহার রেলিং মস্ত ব্রিজের উপর দিয়ে সহজেই ছোট বড় যান যাতায়াত করতে পারবে।

7/7
ব্রিজ খাড়া হয়ে দাঁড়াতে দেখে স্থানীয় এবং পথ চলতি মানুষ খুশি। আম ব্যবসায়ীরা খুশি যানমুক্ত হবে এমন ভেবেই। দীর্ঘ অপেক্ষার অবসান, সাধারণ মানুষের দাবি পূরণ হচ্ছে। এদিকে পার্লামেন্টে প্রায় ৭-৮ বছর ধরে চেষ্টার পর সাঁকরাইল রেল লাইনে ওভার ব্রিজ পাচ্ছে এলাকার মানুষ, এমনটাই জানিয়েছিলেন সংসদ প্রসন বন্দ্যোপাধ্যায়। সাংসদের কথা মতোই দ্রুত গতিতে এগোচ্ছে ব্রিজ তৈরির কাজ। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)