advertisement

West Bardhaman News: জামুড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বাইকের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য

Last Updated:

West Bardhaman News: পশ্চিম বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইক-চারচাকার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী যুবক। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের চাঞ্চল্যকর ছবি।

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। সেখানে দেখা গিয়েছে, একটি বাইকের সঙ্গে একটি চারচাকার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর জেরে গুরুতর আহত হন বাইক আরোহী যুবক। অন্যদিকে পালিয়ে যায় চারচাকা গাড়িটি। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
১৯ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়া থানার অন্তর্গত জে কে নগর মোড়ে ঘটনাটি ঘটেছে। সেই মোড়ের সামনে একটি সিসি ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়েছে। সেখানেই দেখা গিয়েছে সংঘর্ষের দৃশ্য।
আরও পড়ুনঃ দার্জিলিংয়ের বুকে লুকনো সেরা কিছু ‘রত্ন’! ঘুরতে গেলে মিস করবেন না এই ৫ ডেস্টিনেশন, পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য
সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, একটি বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি চারচাকার মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা বেশ কিছু লোকজন সেখানে ছুটে আসেন। এদিকে বাইক আরোহী যুবক সেই ধাক্কা সামলে ওঠার আগেই চারচাকা গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। তখনও রাস্তাতেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বাইক।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দ্রুতগতিতে ছুটে আসা চারচাকা গাড়িটি বাইকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী যুবক। ঘটনাটি নজরে পড়তেই আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: জামুড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বাইকের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর দৃশ্য
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement