advertisement

Burglary: সোনা, রুপো, টাকা কিছুই নেই! সিসিটিভি ফুটেজে ইনি কে...? গ্রেফতারের পর পুলিশি হেফাজতে ২, অধরা বাকি অভিযুক্তরা

Last Updated:

Burglary: কালীতলা আশুতি থানা এলাকার ঘরামি পাড়ায় প্রায় চারটি বাড়ি ও সরশুনা থানা এলাকার ইউনিক টাউনে একটি অফিসে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে।

এক এলাকার পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা। প্রতীকী ছবি সংগৃহীত।
এক এলাকার পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা। প্রতীকী ছবি সংগৃহীত।
কলকাতাঃ বাড়িতে তালা দেওয়া, কেউ নেই। সেই সুযোগে বাড়িতে চুরি। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল দক্ষিণ ২৪ পরগনার কালীতলা আশুতি থানা এলাকায় ঘরামি পাড়া ও সরশুনা থানা এলাকার ইউনিক টাউন এলাকায়। এক এলাকার পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। চুরি গিয়েছে সোনার, রুপোর গহনা-সহ একাধিক জিনিস। কালীতলা আশুতি থানা এলাকার ঘরামি পাড়ায় প্রায় চারটি বাড়ি ও সরশুনা থানা এলাকার ইউনিক টাউনে একটি অফিসে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কালীতলা আশুতি থানার পুলিশ।
স্থানীয়দের বক্তব্য, আগে এই এলাকায় এরকম চুরির ঘটনা ঘটেনি। এখন চোরের উপদ্রব বেড়েছে। বাড়িতে কেউ না থাকার সুয়োগ নিয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। এছাড়া সরশুনা থানা এলাকার একটি অফিস থেকে প্রায় এক লক্ষ টাকা নগদ চুরি হয়েছে।
আরও পড়ুনঃ মুঠো মুঠো পেইনকিলারের ক্ষতি অনেক, প্রাকৃতিক খাবারেই কমবে ব্যথা-যন্ত্রণা, জানাচ্ছেন বিশেষজ্ঞ
অভিযোগের ভিত্তিতে কালীতলা আশুতি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। এবং আরও যারা জড়িত তাদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চুরি যাওয়া বেশ কিছু সোনার চেন-সহ বেশ কয়েকটি রুপোর কয়েন এছাড়াও সোনার কানের দুল, লকেট উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হলে দু-দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ বাকি চুরি যাওয়া জিনিস উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পাশাপাশি অধরা অভিযুক্তদের গ্রেফতারেরও চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
advertisement
Samir Mondal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Burglary: সোনা, রুপো, টাকা কিছুই নেই! সিসিটিভি ফুটেজে ইনি কে...? গ্রেফতারের পর পুলিশি হেফাজতে ২, অধরা বাকি অভিযুক্তরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement