Health Care: মুঠো মুঠো পেইনকিলারের ক্ষতি অনেক, প্রাকৃতিক খাবারেই কমবে ব্যথা-যন্ত্রণা, জানাচ্ছেন বিশেষজ্ঞ
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Shubhagata Dey
Last Updated:
Health Care: শরীরে সামান্য ব্যথা হলেই অনেকেই দ্রুত আরাম পাওয়ার আশায় পেইনকিলার খেয়ে ফেলেন। কিন্তু অতিরিক্ত ব্যথানাশক ওষুধ নিয়মিত সেবনে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ছোটখাটো দৈনন্দিন ব্যথা কমাতে আগে প্রাকৃতিক উপায় ও খাবারের উপর নির্ভর করার।
advertisement
advertisement
*আদা দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভেষজ উদ্ভিদবিদ অরবিন্দ মণ্ডল জানান, আদা'য় থাকা সক্রিয় উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেশী বা শরীরের বিভিন্ন অংশের ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন অল্প পরিমাণ কাঁচা আদা বা আদা মিশ্রিত গরম জল খেলে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
*রসুনও শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে সহায়ক। এতে থাকা সালফারজাত উপাদান পেশী ও গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে অল্প পরিমাণ কাঁচা রসুন খেলে ধীরে ধীরে তার উপকার পাওয়া যেতে পারে। প্রাকৃতিক এসব উপাদান নিয়মিত খাদ্যাভ্যাসে রাখলে অনেক ক্ষেত্রেই ছোটখাটো ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।








