advertisement

Calcutta High Court: বুদ্ধ জমানায় শিক্ষা দফতরে 'অনৈতিক' চাকরি! চরম সমালোচনায় হাইকোর্ট! শুরু হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত? চাকরি পাওয়া তিথি অধিকারী আসলে কে?

Last Updated:

Calcutta High Court: ২০১০ সালে অক্টোবর মাসে চুক্তি ভিত্তিতে চাকরি পায় তিথি অধিকারী। শিক্ষা দফতরের সচিবালয়ে সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর চরম সমালোচনায় হাইকোর্ট!
প্রাক্তন শিক্ষামন্ত্রীর চরম সমালোচনায় হাইকোর্ট!
কলকাতা: বাম আমলে রাজ্যের শিক্ষা দফতরে ‘অনৈতিক’ চাকরি। বুদ্ধদেব ভট্টাচার্যের জমানার বাম শিক্ষামন্ত্রীর সমালোচনায় কলকাতা হাইকোর্ট। ২০১০-২০১১-২০১২ শিক্ষা দফতরের সচিবালয়ে ‘অনৈতিক’ চাকরির অভিযোগ ওঠে। ‘দেবদূত’ হয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের সমালোচনা হাইকোর্টের।
দফতরের রিপোর্ট উপেক্ষা করে এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষামন্ত্রীর কাজের সমালোচনা। পর্যবেক্ষণ বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের। ২০১০ সালে অক্টোবর মাসে চুক্তি ভিত্তিতে চাকরি পায় তিথি অধিকারী। শিক্ষা দফতরের সচিবালয়ে সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
advertisement
advertisement
২০১২ সাল পর্যন্ত কাজ করেন তিনি। তৎকালীন শিক্ষামন্ত্রীর প্রশ্রয়ে ওই চাকরি হয় বলে অভিযোগ ওঠে এবং ২০১২ পর্যন্ত বেতন নেন তিনি। সেই মামলায় বিচারপতি রাই চট্টোপাধ্যায় চাকরি প্রাপক তিথি অধিকারীর চাকরি পুনবর্হালের আবেদন খারিজ করে দেন মঙ্গলবার।
তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার সবুজ সঙ্কেতও দিলেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, এইভাবে সরকারি কোষাগারের টাকা অনৈতিক ভাবে বিলি করা যায় না। রাজ্য চাইলে এমন অনৈতিক কাজের তদন্ত শুরু করে সত্য উদঘাটনের পথে হাঁটতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: বুদ্ধ জমানায় শিক্ষা দফতরে 'অনৈতিক' চাকরি! চরম সমালোচনায় হাইকোর্ট! শুরু হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত? চাকরি পাওয়া তিথি অধিকারী আসলে কে?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement