advertisement

TMC Candidates: রাজ্যসভার পাঁচ আসনে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী? বিধানসভার আগেই বড় চমক তৃণমূলের! কারা হবেন জানেন নতুন সাংসদ?

Last Updated:

TMC Candidates: রাজ্যসভা নির্বাচনে বড় চমক দিতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বাঙালি আবেগকে গুরুত্ব দিতে চলেছে শাসক দল।

কারা হবেন তৃণমূল প্রার্থী?
কারা হবেন তৃণমূল প্রার্থী?
কলকাতা: রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হচ্ছেন কারা? জোর জল্পনা তৃণমূলের অন্দরে। পারফরম্যান্স বিচারে কেউ কি ফেরত যাবেন? নাকি নতুন মুখ পাঠানো হবে, তা নিয়ে জোরদার রাজনৈতিক চর্চা। এর মধ্যে দুটি ক্ষেত্রে বারবার বদল হয়েছে সাংসদের মুখ। ২০১৯ সালে লোকসভা ভোটে পরাজিত হয় তৃণমূলের দিনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নুর ও অর্পিতা ঘোষ। তিন জনকেই রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস।
এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের আগে সংসদে অন রেকর্ড তৃণমূল কংগ্রেসকে বিষোদগার করেন দিনেশ ত্রিবেদী। ছাড়েন সাংসদ পদ ও দলের সদস্যপদ। তার ছেড়ে যাওয়া আসনে পাঠানো হয় অবসরপ্রাপ্ত আমলা জহর সরকারকে। আরজি কর আন্দোলনের সময় সাংসদ পদ ও দল ছেড়ে দেন জহর সরকার। ফাঁকা হয়ে যাওয়া আসনে পাঠানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
অন্যদিকে গোয়া বিধানসভা ভোটের আগে সংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ। সেই জায়গায় পাঠানো হয়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিওকে। বেশিদিন তিনি স্থায়ী হননি। সদস্যপদ ও দল ছাড়েন লুইজিনহো। সেই ফাঁকা আসনে পাঠানো হয় আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখেলকে। এই দুই আসনে এতবার মুখ বদল হয়েছে যে তা নিয়ে রাজনৈতিক মহলেও বারবার আলোচনা হয়েছে।
advertisement
advertisement
কিছুদিন আগেই দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেন মৌসম বেনজির নুর। এছাড়া এই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মেয়াদ শেষ হচ্ছে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিধায়কের হিসাবে এই মুহূর্তে বিধানসভায় প্রতিনিধি নেই বামেদের। ফলে রাজ্যসভাতেও বাংলা থেকে এবার শূন্য (০) হচ্ছে বামেরা।
advertisement
তৃণমূল সূত্রে খবর, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বাঙালি আবেগকে গুরুত্ব দেবে তৃণমূল। শুধু তাই নয়, রাজনৈতিক ভাবে যথেষ্ট অভিজ্ঞতা ও রাজ্যসভায় দলের বক্তব্য তুলে ধরতে পারবেন, এমন মুখকেই গুরুত্ব দেওয়া হবে বলে শাসক দল সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidates: রাজ্যসভার পাঁচ আসনে কারা হচ্ছেন তৃণমূল প্রার্থী? বিধানসভার আগেই বড় চমক তৃণমূলের! কারা হবেন জানেন নতুন সাংসদ?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement