Joyeeta: একাকিত্ব থেকে সাহচর্যের আখ্যান, বাবা আর ছেলের মধ্যে সেতু বাঁধতে আসছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘জয়িতা’
- Reported by:BENGALI NEWS18
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Rituparna Sengupta's Film Joyeeta: জিৎ দত্তর এই ছবিতে জয়িতার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু নায়িকা নন, ছবির পরিবেশনার দায়িত্বও তাঁর সংস্থা ভাবনা আজ ও কাল-এর হাতে।
কলকাতা: নিঃসঙ্গতা আধুনিক সভ্যতার অন্যতম অভিশাপ। বিপত্নীক শুভেন্দু রায় চৌধুরী কলকাতায় একা থাকেন, বিত্তবান এই ভদ্রলোক মানবিক সাহচর্যের অভাবে ভুগছেন। এক বন্ধুর পরামর্শে তিনি জয়িতাকে ভাড়া করেন, জয়িতা বুঝতে পারে যে তাঁর আসল অসুস্থতা একাকিত্ব এবং ধীরে ধীরে তাঁর জীবনের অর্থ ফিরিয়ে আনেন। পরিবারের দ্বারা বিভ্রান্ত হয়ে শুভেন্দুর ছেলে রণজয় জয়িতাকে চলে যেতে বাধ্য করে, যার ফলে বাবা ভেঙে পড়েন, পঙ্গুত্বের শিকার হন। অপরাধবোধে জর্জরিত রণজয় শুভেন্দুকে আমেরিকায় নিয়ে যায়, যেখানে বিচ্ছিন্নতা আরও গভীর হয়। জয়িতা যখন সবটা জানতে পারে, তখন সে শুভেন্দুকে বাড়িতে ফিরিয়ে আনে- বাবা এবং ছেলে উভয়ের জন্যই আবেগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গল্পটি এমন একটি ভাঙা জগৎকে প্রতিফলিত করে যেখানে মানবিক সাহচর্যই একাকিত্বের একমাত্র আসল নিরাময়।
জিৎ দত্তর এই ছবিতে জয়িতার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। শুধু নায়িকা নন, ছবির পরিবেশনার দায়িত্বও তাঁর সংস্থা ভাবনা আজ ও কাল-এর হাতে। ছবি প্রযোজনা করছে আশা মাল্টিমিডিয়া। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রোহিত রায়, বিশ্বনাথ চক্রবর্তী, মানসী সিনহা, রত্না ঘোষালের মতো ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রীদেরও।
advertisement
advertisement

ভাবনা আজ ও কাল জিতের প্রথম ছবির প্রযোজক ছিল। ঋতুপর্ণা সেনগুপ্তর বিবৃতিতে উঠে এসেছে সে কথা। নায়িকা জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। ‘‘রোহিতের সঙ্গে কাজ করা সবসময়ই অনেক মজার, কারণ সে খুব মজাদার একজন মানুষ এবং আমরা অনেক ছবিতে কাজ করেছি, মানে তিনটি বাংলা এবং দুটি হিন্দি। আমি সবসময় তাঁর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি’’, বলছেন তিনি।
advertisement

“ঋতু আমার কাছে বন্ধুর চেয়েও বেশি, পরিবারের সদস্যের মতো। আমার প্রথম বাংলা ছবি ঋতুর সঙ্গেই ছিল। একজন অসাধারণ অভিনেত্রী এবং জাতীয় পুরস্কারজয়ী হয়েও খুবই দরদী এক মানুষ, ঋতুর সঙ্গে কাজ করাটা সব সময়েই খুব তৃপ্তিদায়ক”, নায়িকার ডাকে সাড়া দিয়ে কেন এই ছবি করতে রাজি হলেন সেই প্রসঙ্গে বললেন রোহিত।
advertisement

পরিচালকও ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ, বলছেন সহযোগিতার হাত নায়িকা কখনই বাড়িয়ে দিতে কুণ্ঠা করেন না। সেই সঙ্গে ছবি নিয়ে তাঁর বক্তব্য, ‘‘জয়িতা একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। আমি সত্যিই বিশ্বাস করি প্রতিটি মধ্যবিত্ত পরিবার, প্রতিটি সাধারণ মানুষের এই ছবিটি দেখা উচিত !’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 2:22 PM IST









