advertisement

Iran Attacks Dubai: চোখ ধাঁধানো ঝলমলে স্কাইলাইন...পাম জুমেইরাহ-র আকাশ ভর্তি হল কালো ধোঁয়ায়! দুবাইয়ে ইরানের মিসাইল হানার ছবি ভাইরাল

Last Updated:

আমেরিকা ইজরায়েলের যৌথ অভিযানে সপরিবারে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ তারপর থেকে গালফ রিজিয়ন জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান৷ বাদ যায়নি দুবাইও৷

দুবাইয়ে মিসাইল হামলা ইরানের৷
দুবাইয়ে মিসাইল হামলা ইরানের৷
দুবাই: পাম জুমেইরাহ! পৃথিবীর সর্ববৃহৎ সম্পূর্ণ মানুষের দ্বারা তৈরি দ্বীপ৷ কয়েক অভিজাত হোটেল, বিলাসবহুল বাড়ি, বিচ হাউস৷ পৃথিবীর প্রত্যেক দেশের ধনীতম ব্যক্তিদের কমপক্ষে একটি করে অন্তত সম্পত্তি রয়েছে এই ‘পাম জুমেইরাহ’তে৷ দুবাইয়ের অন্যতম ‘ল্যান্ডমার্ক’ সেই পাম জুমেইরাহ-অদূরেই পড়ল ইরানের বোমা৷ স্যাটেলাইট ফুটেজে উঠে এল কালো ধোঁয়া এবং বিস্ফোরণের ছবি৷ একটা নয়, দুবাইয়ের একাধিক জায়গায় পর পর হামলা চালিয়েছে ইরান৷
আমেরিক-ইজরায়েলের যৌথ সামরিক হামলায় সপরিবার মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের৷ তারপর থেকেই গালফ রিজিয়নের একাধিক মার্কিন সেনা ঘাঁটিকে টার্গেট করে মিসাইল, ড্রোন হামলা চালাচ্ছে ইরান৷ বাদ যায়নি এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইও৷
advertisement
advertisement
সংবাদ সংস্থা রয়টার্স যে ছবি হাতে পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, গত রবিবার পাম জুমেইরাহ থেকে খানিক দূরেই পড়েছে ইরানের মিসাইল৷ উঠতে শুরু করেছে কালো ধোঁয়া৷ গত ২৪ ফেব্রুয়ারি এবং গতকাল অর্থাৎ ১ মার্চের দুই উপগ্রহ চিত্র এখন ভাইরাল৷
advertisement
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তাদের হত্যার প্রতিশোধ হিসাবে উপসাগরীয় দেশগুলিকে লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান৷
যদিও বেশিরভাগ প্রজেক্টাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ তবুও দুবাইতে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে কিছু এবং আগুনও লেগেছে। বিখ্যাত বুর্জ আল আরব এবং অভিজাত পাম জুমেইরাহর কাছাকাছি এলাকাগুলি ক্ষতিগ্রস্ত স্থানগুলির মধ্যে অন্যতম।
advertisement
রবিবারের মধ্যে, অঞ্চলজুড়ে আরও বিস্তৃত হয়েছে সংঘাত৷ থমথম করছে আলো, ঝলমল, উচ্ছ্বাসে পরিপূর্ণ শহর দুবাই৷ সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার পর্যন্ত বেসরকারি খাতের কর্মীদের জন্য বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।
ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, এই সংঘাতে তিনজন আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ইরান কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলা শুরু হওয়ার পর থেকে ২০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে৷ বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চল থেকে বেশি হতাহতের খবর পাওয়া গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Attacks Dubai: চোখ ধাঁধানো ঝলমলে স্কাইলাইন...পাম জুমেইরাহ-র আকাশ ভর্তি হল কালো ধোঁয়ায়! দুবাইয়ে ইরানের মিসাইল হানার ছবি ভাইরাল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement