advertisement

গর্ভপাতের নিয়ম আরও কড়া করার প্রতিবাদে পোল্যান্ডে মিছিল , পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'

Last Updated:

শুধুমাত্র অস্বাভাবিক ভ্রুণ, বা ধর্ষণের কারণে কোনও মহিলা গর্ভবতী হলে, গর্ভপাত আইনী-- বর্তমান পোল্যান্ডে এমন আইনই প্রচলিত। কিন্তু গর্ভপাতকে সম্পূর্ণ নিশিদ্ধ করার আবেদন জানিয়ে সংসদে একটি বিল পেশ করা হয়েছে। এই বিল-এর প্রতিবাদে পোল্যান্ডে পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'। মহিলা-পুরুষ সহ শয়ে শয়ে মানুষ নামলেন রাস্তায়। রাজধানী ওয়ারশ-সহ পোল্যান্ডের সব শহরেই দেখা যায় এই মিছিলের ছবি।

#পোল্যান্ড:  শুধুমাত্র অস্বাভাবিক ভ্রুণ, বা ধর্ষণের কারণে কোনও মহিলা গর্ভবতী হলে, গর্ভপাত  আইনী-- বর্তমান পোল্যান্ডে এমন আইনই প্রচলিত। কিন্তু গর্ভপাতকে সম্পূর্ণ নিশিদ্ধ করার আবেদন জানিয়ে সংসদে একটি বিল পেশ করা হয়েছে।
advertisement
এই বিল-এর প্রতিবাদে পোল্যান্ডে পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'। মহিলা-পুরুষ সহ শয়ে শয়ে মানুষ নামলেন রাস্তায়। রাজধানী ওয়ারশ-সহ পোল্যান্ডের সব শহরেই দেখা যায় এই মিছিলের ছবি।
advertisement
'অ্যান্টি-অ্যাবর্শন' গ্রুপ-এর সদস্যদের মত,  অনেকক্ষেত্রে ভ্রুণ-এ ডাউন সিন্ড্রোম-এর লক্ষণ দেখা গেলেও গর্ভপাত করা হচ্ছে। ফলে এই বিল পাশ হলে উপকার হবে।
advertisement
কিন্তু, এই নতুন বিল-এর বিরোধীরা মনে করছেন, এই বিল পাশ হলে, অনেক বেশি সংখ্যক মহিলাদের জোর করে বেআইনীভাবে গর্ভপাত করানো হবে। পোল্যান্ডে গর্ভপাত-আইন বরাবরই কড়া। তা সত্ত্বেও,  পরিসংখ্যান বলছে, যেখানে বছরে ১ থেকে ২ হাজার আইনী গর্ভপাত হয়, সেখানে, বেআইনী গর্ভপাতের সংখ্যা ১০ থেকে ১৫ হাজার। এই বিল পাশ হলে সেই সংখ্যা আরও বাড়বে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গর্ভপাতের নিয়ম আরও কড়া করার প্রতিবাদে পোল্যান্ডে মিছিল , পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement