advertisement

আবারও তিনিই, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন

Last Updated:

হিসেব-নিকেশ তাই বলছিল ৷ তাঁর জয় সম্বন্ধে নিশ্চিত ছিলেন প্রায় সকলেই ৷ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাও তেমনই দাবি করেছিল ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ বছরের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন ৷

#নয়াদিল্লি: হিসেব-নিকেশ তাই বলছিল ৷ তাঁর জয় সম্বন্ধে নিশ্চিত ছিলেন প্রায় সকলেই ৷ বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাও তেমনই দাবি করেছিল ৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ বছরের জন্য রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন ৷ সব কিছু ঠিকঠাক থাকলে আরও ছয় বছর দেশের মাথায় থাকবেন তিনিই ৷
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর ৷ এ বছরও বেশ বড়সড় ব্যবধানেই জয় পেয়েছেন তিনি ৷ বুথ ফেরত সমীক্ষা বলেছিল ৭৩.৯ শতাংশ ভোট পেতে পারেন তিনি ৷ কার্যক্ষেত্রে দেখা গেল তার চেয়েও বেশি ভোট ঝুলিতে ভরেছেন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৭৫ শতাংশ ভোট পেয়েছেন পুতিন ৷
advertisement
রাশিয়ার প্রধান বিরোধী নেতা এবং মূল প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনি আইনি জটিলতার কারণে লড়তে পারেননি এই নির্বাচনে ৷ ফলে পুতিনের মসনদে ফেরা ছিল শুধুই সময়ের অপেক্ষা ৷
advertisement
৯৯৯-এর ৩১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। ২০০০ সালের শুরুতেই প্রেসিডেন্টের গদিতে বসেন পুতিন। সেই শুরু ৷ মাঝে কিছুদিনের জন্য ক্ষমতা গিয়েছিল দমিত্রি মেদভেদেভ-এর হাতে ৷ ২০১২-তে ফের ফিরে আসেন পুতিন ৷ আবারও তাঁর উপরেই পূর্ণ আস্থা রাখলেন দেশের মানুষ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আবারও তিনিই, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement