Sheikh Hasina Bangladesh: বিএনপি সরকার গড়তেই আশায় বুক বাঁধছে আওয়ামি লীগ! খুলছে একের পর এক পার্টি অফিস! হাসিনা তাহলে ফিরছেন কবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina Bangladesh: বিএনপি সরকার গড়তেই আশায় বুক বাঁধছে হাসিনার দল, খুলছে একের পর এক দলীয় কার্যালয়! টাঙানো হচ্ছে হাসিনা-মুজিবের ছবি।
কলকাতা: বাংলাদেশের বরগুনার বেতাগী উপজেলা আওয়ামি লীগের দলীয় কার্যালয়ের পর এবার রাজবাড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হল।
এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও টাঙানো হয়েছে। ব্যানারে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি বসানো রয়েছে।
আরও পড়ুন: ক্ষমতায় এল বিএনপি, অথচ বিরাট সুফল ঘরে তুলল আওয়ামি লীগ! হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম এমন ঘটনা, অবিশ্বাস্য!
ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনও এক সময়ে এসব ছবি ও ব্যানার টাঙানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে দেখা যায়।
advertisement
advertisement

আরও পড়ুন: বাংলাদেশ থেকে জোর করে ভারতে পাঠানো, ‘ওই’ ২৮ জন ফের ফিরল নিজের মাটিতে! কারা ওরা? চোখে জল সীমান্তের সকলের
বুধবার বেলায় দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি-সহ ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভিতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনও ছবি নেই। তবে সজীব ওয়াজেদ জয়ের ছবি-সহ নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 7:47 PM IST








