advertisement

Good Handwriting Tips: হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করতে চান? এই ৫ সহজ টোটকায় আপনার লেখাও হবে মুক্তোর মতো ঝকঝকে!

Last Updated:
Handwriting Improvement Tips: হাতের লেখা সুন্দর করতে চাইলে জেনে নিন বিশেষজ্ঞদের সহজ টিপস। সঠিক অনুশীলন, অক্ষরের গঠন ও লেখার অভ্যাস বদলালেই মিলবে পরিষ্কার ও আকর্ষণীয় লেখা
1/5
ডিজিটাল যুগে লেখালেখির ধরন বদলালেও সুন্দর হাতের লেখার গুরুত্ব আজও অটুট। বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরিষ্কার ও আকর্ষণীয় লেখা শিক্ষকদের কাছে ভাল প্রভাব ফেলে। তাই ছোটবেলা থেকেই হাতের লেখা গঠনে সঠিক কৌশল শেখা অত্যন্ত প্রয়োজনীয় বলে মত শিক্ষাবিদদের। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)

2/5
হাতের লেখা সুন্দর করতে গেলে শুধুমাত্র অনুশীলনই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক নিয়ম মেনে লেখার অভ্যাস গড়ে তোলা। শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, হাতের লেখা উন্নত করতে হলে প্রথমেই অক্ষরের গঠন, ভারসাম্য ও নির্দিষ্ট পরিমাপ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রতিটি বর্ণ যেন সমান উচ্চতা ও প্রস্থ বজায় রেখে লেখা হয় এবং লাইনের মধ্যে সঠিকভাবে বসে—সেদিকে বিশেষ নজর দিতে হবে।

3/5
পাশাপাশি অক্ষরের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখা, শব্দের ফাঁক ঠিক রাখা এবং লাইনের সোজাসুজি লেখা—এসব বিষয়ও সুন্দর হাতের লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ধীরে ও সচেতনভাবে লিখলে ভুল কম হয় এবং লেখার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

4/5
এছাড়াও নিয়মিত অনুশীলন, সঠিকভাবে কলম ধরা এবং ধীরে-স্থিরভাবে লেখা—এই কয়েকটি সহজ অভ্যাস হাতের লেখাকে উন্নত করতে সাহায্য করে। প্রাথমিক স্তর থেকেই এই বিষয়ে সচেতনতা গড়ে তুললে ভবিষ্যতে তার সুফল মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

5/5
শিক্ষক অমিত কুমার দাস এবং বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অনুশীলনের পাশাপাশি খাতায় নির্দিষ্ট লাইন মেনে লেখা এবং অক্ষরের গঠন বারবার ঠিক করা উচিত। এতে ধীরে ধীরে লেখার মান উন্নত হয় এবং হাতের লেখা হয়ে ওঠে আরও সুস্পষ্ট, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)