advertisement

Sarah Talibi : আজন্ম নেই দুটো হাত, বাকি সব কাজের সঙ্গে পায়ের অবলম্বনেই সন্তানকে বড়ও করছেন এই মা

Last Updated:

Sarah Talibi : হাত নেই তো কী হয়েছে! দু’টো পা তো আছে৷ সেটাই দিব্যি দুই হাতের বিকল্প৷

Sarah Talibi
Sarah Talibi
৩৮ বছর বয়সি সারা তালিবি (Sarah Talibi) নিজেই একজন অনুপ্রেরণা৷ তাঁর দুটো হাতই নেই৷ তবুও সন্তানের যত্নে কোনও খামতি রাখেন না এই মা৷ হাত নেই তো কী হয়েছে! দু’টো পা তো আছে৷ সেটাই দিব্যি দুই হাতের বিকল্প৷
বেলজিয়ামের বাসিন্দা সারার আজন্ম দুটো হাত নেই৷ কেন নেই, সেই উত্তর জানেন না চিকিৎসকও৷ তবে সারা কোনওদিনই কারওর করুণার পাত্র হয়ে থাকতে চাননি৷ তাই ছোট থেকে তিনিও খাওয়া, পোশাক পরা, চুল আঁচড়ানো, দাঁত মাজার মতো সব কাজ নিজেই করেছেন৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রপ্ত করেছেন পা দিয়ে সব্জি কাটার কৌশল৷ এমনকি, মেকআপও করেন তিনি পা দিয়েই৷ এখন তাঁর ৩ বছরের কন্যা লিলিয়ার যত্নআত্তি করতেও ভরসা সেই পদযুগলই৷
advertisement
আরও পড়ুন : ভ্যাসেকটমির পর কি আগের মতোই উদ্দাম যৌনজীবন সম্ভব? একই থাকে লিবিডো?
মেয়ের জন্মের পর সারা বেশ ভয়ই পেয়েছিলেন৷ পারবেন তো তিনি সন্তানকে পায়ে করে কোলে নিতে? চেষ্টার পর সেটা তিনি পেরেছেন৷ শৈশবে তিনি কোনওদিন নিজের দু’টি হাতকে মিস করেননি৷ বরং, নিজের হাত দিয়ে একটা বাচ্চা যা যা করে, তিনিও ঠিক সেগুলোই করেছেন৷ এমনকি, ঘর লন্ডভন্ড করার মতো দুষ্টুমিও৷ সময়ের সঙ্গে সঙ্গে তিনি পা দিয়ে লিখতেও শিখে যান৷
advertisement
advertisement
আরও পড়ুন : দূরে থাকে ক্যানসার ও হৃদরোগ, নিয়মিত হস্তমৈথুন ও শারীরিক সম্পর্কই দীর্ঘায়ু করে
সারা এখন একজন সফল ইউটিউবার-ও৷ দৈনন্দিন জীবনকেই তিনি তুলে ধরেন ইউটিউব চ্যানেলে৷ তাঁর ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজারের বেশি৷ তাঁরা অনুপ্রাণিত হন সারার ভিডিও দেখে৷ সারা জানিয়েছেন দৈনিক জীবনের কাজে তিনি স্বামীর সাহায্যও পান অনেক ক্ষেত্রেই৷ কিন্তু এ ছাড়াও সব কাজ নিজে করতেও শিখে গিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sarah Talibi : আজন্ম নেই দুটো হাত, বাকি সব কাজের সঙ্গে পায়ের অবলম্বনেই সন্তানকে বড়ও করছেন এই মা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement