advertisement

জি২০ সম্মেলনের ফাঁকে পরপর দু’দিন ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ মোদির

Last Updated:

সামান্য সময় নিজেদের মধ্যে আলোচনা সারেন দু’জনে৷

#নয়াদিল্লি: মঙ্গলবারের পর বুধবারেও৷ জি২০ সম্মেলনে আলোচনার ফাঁকে বারবার নিজেদের মধ্যে কথা বলে নিতে দেখা গেল ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ ভারতীয় বংশোদ্ভুত ঋষি কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন৷ তাঁর সঙ্গেই দেখা হল মোদির৷
আরও পড়ুন: বাড়ির বাইরে জমায়েত নিষেধ, সিবিআই না হলেও হাই কোর্টে বড় 'জয়' শুভেন্দু অধিকারীর
মঙ্গলবারের ছবিতে দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন ঋষি৷ বুধবারের ভিডিওয় দেখা গেল আলোচনার মধ্যে সুযোগ পেয়েছে মোদির দিকে এগিয়ে যাচ্ছেন ঋষি সুনক৷ সেখানে গিয়ে দু’জনকে করমর্দন করতেও দেখা যায়৷ তারপর সামান্য সময় নিজেদের মধ্যে আলোচনা সারেন দু’জনে৷ মোদি ও সুনকের এই স্বল্প সাক্ষাতে উভয়ের ভাব ছিল উদ্বেলিত৷
advertisement
advertisement
গত কাল মোদি ও সুনকের সাক্ষাতের পরেই খবর মেলে, ভারতের মোট ৩ হাজার বাসিন্দাকে ইংল্যান্ডে কাজ করার জন্য ভিসা প্রদানের বিষয়ে অনুমতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক৷ এই বছরের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে৷ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত প্রথম দেশ যে নতুন ভিসা নীতিতে লাভবান হবে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে করা ট্যুইটে বলা হয়েছে, ‘‘আজ ইউকে-ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম চূড়ান্ত হয়েছে৷ সেই সুযোগের আওতায় মোট ৩ হাজার ১৮ থেকে ৩০ বছর বয়সের ভারতীয়কে আগামী দু’বছরের জন্য ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া হবে৷
advertisement
১৭তম জি২০ সামিটে মঙ্গলবারই মোদি-সুনকের সাক্ষাৎ হয়৷ গত মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে সুনক বসার পরা এটিই দু’জনের প্রথম সাক্ষাৎ৷ ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করতে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জি২০ সম্মেলনের ফাঁকে পরপর দু’দিন ঋষি সুনকের সঙ্গে সাক্ষাৎ মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement