advertisement

Pakistan Islamabad Incident: পাকিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণ...ইসলামাবাদের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ! মৃতের সংখ্যা ছাড়াল ৩১, আহত ১৬৯

Last Updated:

উজবেকিস্তানের প্রেসিডেন্টের পাক সফরকালে সে দেশের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ৷ ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারীরা৷ কারা রয়েছে বিস্ফোরণের পিছনে? চলছে তদন্ত৷

পাকিস্তানে বিস্ফোরণ৷
পাকিস্তানে বিস্ফোরণ৷
ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ভয়ঙ্কর আত্মঘাতী বোমা বিস্ফোরণ৷ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আহত কমপক্ষে ১৬৯ জন৷ বর্তমানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকত মিরজিইয়োইয়েভ পাকিস্তান সফরে রয়েছেন৷ তার মাঝেই শুক্রবার ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এই বিস্ফোরণ হয়৷
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারীদের দল৷ শুরু হয় উদ্ধারকাজ৷ স্থানীয় সংবাদসংস্থা ‘Dawn’ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৬৯ জন আহতকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের এবং দ্য পলিক্লিনিক হলসপিটাল ফর ট্রিটমেন্টে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার পরেই জরুরি অবস্থার নির্দেশ জারি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
অনলাইনে ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও সামনে এসেছে৷ দেখা যাচ্ছে, ঘটনাস্থলে থাকা মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করছেন৷ ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, কী ভাবে বিস্ফোরণ হয়েছে, বিষয়টি আত্মঘাতী বোনা বিস্ফোরণ ছিল কি না, তা ফরেন্সিক তদন্তের পরেই নিশ্চিত ভাবে জানা যাবে৷
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে শহরের বিভিন্ন হাসপাতালে আগত আহত ব্যক্তিদের সর্বোত্তম চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন।
advertisement
সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির মনোবলকে দুর্বল করতে পারে না। সময়ের দাবি হল আমরা সকলেই শান্তি, সহনশীলতা এবং স্থিতিশীলতার জন্য ঐক্যবদ্ধ থাকি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে সংহতি প্রকাশ করি।”
advertisement
যদিও কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে সন্দেহ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা ইসলামিক স্টেট গ্রুপগুলির উপরে রয়েছে৷ সম্প্রতি বালোচ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ২১৬ জন পাক সেনার নিহত হওয়ার খবর সামনে এসেছিল।
২০২৫ সালের নভেম্বরে ইসলামাবাদের একটি জেলা ও দায়েরা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন৷ তার প্রায় তিন মাস পরে ঘটল এই ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Islamabad Incident: পাকিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণ...ইসলামাবাদের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ! মৃতের সংখ্যা ছাড়াল ৩১, আহত ১৬৯
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement